বাংলার মন পেতে এবার মনীষীদের হাতিয়ার বিজেপির – বললেন সুব্রত রায়

নিউজটাইম ওয়েবডেস্ক : বিধানসভা নির্বাচনের ঠিক আগেই এবার বাংলার মানুষের মন পেতে মরিয়া মোদী-শাহ জুটি। ইতিমধ্যেই দু’দিনের সফরে শান্তিনিকেতনে ঘুরে গেছেন কেন্দ্রীয় স্বারাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। বাঙালির মস্তিষ্ক ও নিত্যদিনে জীবনের প্রবেশ পথ হিসেবে মনীষিদের পাথেয় করার সিদ্ধান্ত নিয়েছে পদ্ম শিবির। সূত্রের খবর নেতাজী সুভাষ চন্দ্র বসু ও স্বামী বিবেকানন্দের জন্ম বার্ষিকী উপলক্ষে রাজ্যে একাধিক কর্মসূচীতে অংশ গ্রহণ করবেন খোদ অমিত শাহ ও নরেন্দ্র মোদী।

বাংলায় বিজেপির মাটি শক্ত করার আপ্রাণ চেষ্টা নিয়ে তৃণমূলের কটাক্ষ চলছে ক্রমাগত। এই নিয়ে বাংলা বিজেপির একাংশ কেন্দ্রীয় নেতৃত্বকে অবগত করেছেন। বিশেষজ্ঞদের মতে পদ্ম শিবিরের বাংলা ‌যোগ আরও দৃঢ়  করতেই এবার বাংলার মনীষীদের জীবন ও বলিদান উদ‌যাপনের দিকে মন দিয়েছে বিজেপি। ইতিমধ্যেই নেতাজীর ১২৫ তম জন্ম বার্ষিকী উদ‌যাপনের জন্য কমিটি তৈরি করেছে কেন্দ্রীয় সরকার, এই কমিটির চেয়ারম্যান হলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২০২১ এর ২৩শে জানুয়ারি থেকে সারা বছর চলবে এই উদজাপন। এই অনুষ্ঠানে ‌যোগ দিতে পারেন প্রধানমন্ত্রী খোদ।

এর আগেই ১২ই জানুয়ারি স্বামীজীর জন্মজয়ন্তী উপলক্ষ্যে রাজ্যে আসবেন অমিত শাহ। সূত্রের খবর এইদিন একাধিক কর্মসূচিতে ‌যোগদান করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এর সাথে হাওড়ায় একটি সভাও করতে পারেন তিনি। সূত্রের খবর দলীয় স্তরে ঐদিন সভার আয়োজন করার নির্দেশ এসেছে দিল্লি থেকে। গত বছর স্বামীজির জন্মজয়ন্তিতে বেলুড়ে এসেছিলেন প্রধানমন্ত্রী। আগের দিন বেলুড়ে রাত কাটিয়ে ১২ তারিখ স্বামীজির জন্মতীথির অনুষ্ঠানে ‌যোগদান করেন তিনি। এই বছর নেতাজীর ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে রাজ্যে আসতে পারেন নরেন্দ্র মোদী। সূত্রের খবর এলগিন রোডে নেতাজীর বাসভবনে ‌যাবেন প্রধানমন্ত্রী।

বিগত বেশ কয়েক বছরের মত এই বছরও স্বামীজি ও নেতাজীর জন্মজয়ন্তিতে একগুচ্ছ কর্মসূচীর পরিকল্পনা আছে তৃণমূলের। নেতাজীর জন্মজয়ন্তী পালনের কমিটির শীর্ষে আছেন মুখ্যমন্ত্রী নিজে। নেতাজীর ১২৫ তম জন্মজয়ন্তিতে রাজ্য সরকারের তরফ থেকেও একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই বিষয়ে প্রশ্ন করলে সৌগত রায় জানান, গত ২৬শে নভেম্বর নেতাজীর জন্মজয়ন্তির জন্যে কমিটি গঠন করেছেন মুখ্যমন্ত্রী। এই কমিটিতে আছেন- অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়, শঙ্খ ঘোষ, শীর্ষেন্দু মুখোপাধ্যায় প্রমুখ। কেন্দ্র বরাবর নেতাজীকে অবহেলা করে এসেছে, এখন শেষ বেলায় শুধুমাত্র নির্বাচনের টোপ হিসেবে নেতাজীর জন্মজয়ন্তি নিয়ে উদ্যোগী হয়ে উঠেছে বিজেপি।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube