নিউজটাইম ওয়েবডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আগামী জি সেভেন সামিটে আমন্ত্রণ জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সংবাদমাধ্যমকে জানালেন ব্রিটেনের বিদেশ সচিব ডমিনিক রাব। তিনি বলেন, আমি অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, আগামী জি সেভেন সামিটে ভারতেক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী বরিস জনসন। তার সাথে তিনি আগামী ২৬শে জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষ্যে প্রধানমন্ত্রী মোদীর আমন্ত্রণ গ্রহণ করেছেন। তিনি এই ঐতিহ্যপূর্ণ অনুষ্ঠানে যোগ দিতে আগ্রাহী। ২০২১ এর প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে দিল্লিতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী বরিস জনসন।
বিদেশ সচিব রাব ভারতের ব্যপারে বেশ উচ্ছসিত ভাবেই জানান, তিনি ভারতের সংস্কৃতি সম্পর্কে বেশ আগ্রহী।বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তিনি জানান, আমার মনে হয় আমরা একত্রে উন্নতির পথএ আরও দ্রুত এগিয়ে যেতে পারবো। এমনকি এই করোনা অতিমারীর কারণে বিশ্ব ব্যাপি হওয়া লকডাউনের আগেই ভারত ও ব্রিটেনের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি প্রায় ১১ শতাংশ বেড়েছে বলে দেখা গেছে। এর সাথে সাথে আমরা এই দুই দেশের মধ্যে অর্থনৈতিক পার্টনারশিপ বাড়ানো হচ্ছে। এর আগেই বিদেশ বিষয়ক মন্ত্রী এস জয়শঙ্কর জানান দুই দেশের নেতৃত্বের মধ্যে কথোপকথনের মূল লক্ষ্য যে কীভাবে এই দ্বিপাক্ষীক চুক্তিকে পরবর্তী পর্যায়ে নিয়ে যাওয়া যায়। এই পরবর্তী পর্যায়ের আলোচনা মূলত ৫ টি মূল বিষয়ে ভাগ করা হয়েছে। এই বিষয়গুলি হল – মানুষের মধ্যে সংযোগ স্থাপন, ব্যবসা-বাণিজ্য, জাতীয় প্রতিরক্ষা, ক্লাইমেট চেঞ্জ ও স্বাস্থ্য ব্যবস্থা। তিনি এও জানান, ২০২১ এর প্রজাতন্ত্র দিবসে মূল অতিথী হিসেবে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের উপস্থিতি এই দুই দেশের মধ্যে সম্পর্কের উন্নতি ঘটাবে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

