তৃণমূলের ৫ সাংসদ সিংঘু সীমান্তে, আন্দোলনরত কৃষকদের সাথে ফোনে কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

নিউজটাইম ওয়েবডেস্ক : তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বুধবার সকালে দিল্লির সিংঘু সীমান্তে ‌যান ৫ তৃণমূল সাংসদ। এখানে আন্দোলনরত কৃষকদের সাথে দেখা করে কথা বলেন তাঁরা। কৃষকদের সাথে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও। কৃষকদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছে রাজ্যের শাসক দল। ৫ সাংসদের মধ্যে ছিলেন – ডেরেক ও ব্রায়েন, শতাব্দি রায়, প্রসুন ব্যানার্জী, প্রতিমা মন্ডল এবং মহম্মদ নদিউল হক।

এর আগেই তৃণমূলের তরফ থেকে জানানো হয়েছিল, এই দল কৃষকদের দাবি নিয়ে বরাবর লড়ে এসেছে এবং ভবিষ্যতেও লড়বে। দল ও সরকারে একত্রে কৃষকদের হয়ে লড়বে দেশে গণতান্ত্রিক ব্যবস্থা আরও জোরালো করে তুলবে।

ইতিমধ্যেই আন্দোলনকারী কৃষকরা গোটা দেশের কাছে ২৩শে ডিসেম্বর কৃষক দিবস উপলক্ষ্যে অনশনের ডাক দিয়েছে। এর সাথে আগামী ২৫ থেকে ২৭শে ডিসেম্বর হরিয়ানা টোল প্লাজা শূল্ক মুক্ত করে দেবে বলেও ঘোষণা করেছে আন্দোলনরত কৃষকরা।

কেন্দ্রীয় সরকারের সাথে দফায় দফায় বৈঠকের পরও কৃষকরা এখনও রাজধানীর বিভিন্ন সীমান্তে আন্দোলন জারি রেখেছেন। এই আন্দোলন মূলত কেন্দ্রীয় সরকারের প্রণোদিত নতুন তিনটি কৃষক আইনের বিরুদ্ধে। কৃষকদের দাবি এই তিনটি আইন সম্পূর্ণ রদ করতে হবে সরকারকে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube