বাড়লো সংক্রমণের হার, দেশে মোট করোনা আক্রান্ত ৯০ লক্ষ ছাড়ালো

নিউজটাইম ওয়েবডেস্ক : দেশে ফের সামান্য বাড়ল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছে প্রায় ৪৫ হাজার মানুষ। এরফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা ৯০ লক্ষের কাঁটা পেরোলো। গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৮৪ জনের।

শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রকের তরফ থেকে প্রকাশিত বুলেটিনে বলা হয়,  গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছে ৪৫,৮৮২ জন মানুষ। এর ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯০,০৪,৩৬৬। বর্তমানে দেশে চিকিৎসাধীন আছে ৪,৪৩,৭৯৪। ইতিমধ্যেই দেশে সুস্থ হয়ে উঠেছেন ৮৪,২৮,৪১০ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ৪৪,৮০৭ জন। দেশে বর্তমানে করোনায় সুস্থতার হার ৯৩.৬০ শতাংশ।

দেশে বর্তমানে করোনার জেরে মোট মৃতের সংখ্যা ১,৩২,১৬২। গত ২৪ ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে ৫৮৪। দেশে বর্তমানে করোনার জেরে মৃত্যুর হার ১.৪৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় দেশে করোনা পরীক্ষা হয়েছে ১০,৮৩,৩৯৭।

গত বুধবার বেশ কিছুদিন আক্রান্তের হার কম থাকার পর এক ধাক্কায় বেশ খানিকটা বেড়ে ‌যায়।  এইদিন দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩৮ হাজার। এর আগে মঙ্গলবার রাতেই ৪ মাসে প্রথম বার আক্রান্তের সংখ্যা ৩০ হাজারের নীচে আসে।  এইদিন আক্রান্তের সংখ্যা ছিল ২৯ হাজার, এবং মৃত্যুর সংখ্যা ৪৭৪ জন। বৃহস্পতিবার ফের দেশে সংক্রমণ বেড়ে হয় ৪৫ হাজার। শুক্রবারও এই বৃদ্ধির হার বাড়ে।

দেশে সমস্ত রাজ্যের মধ্যে মহারাষ্ট্র এখনও আক্রান্তের তালিকায় শীর্ষে রয়েছে। এই রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১৭,৬৩,০৫৫। বৃহস্পতিবার নতুন করে আক্রান্ত হয় ৫,৫৩৫ জন। গত ২৪ ঘন্টায় মহারাষ্ট্রে করোনার জেরে মৃত্যু হয়েছে  ১৫৪ জনের। ক্ষতিগ্রস্ত রাজ্যগুলির তালিকায় মহারাষ্ট্র ছাড়া রয়েছে কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, ও কেরালা।

অন্যদিকে গত বেশ কয়েকদিন ধরে রাজ্যে ক্রমাগত বেড়ে চলেছে মোট আক্রান্তের সংখ্যা। তবে পরিস্থিতি মোটের ওপর নিয়ন্ত্রণেই আছে। গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছে ৩৬২০ জন। মৃত্যু হয়েছে ৫৩ জনের। রাজ্যে বর্তমানে চিকিৎসাধীন আছেন ২৫,৮৭৩ জন। রাজ্যে চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমলেও হাই বার্ডেন জেলাগুলি চিন্তা বাড়াচ্ছে সরকারের। গত ২৪ ঘন্টায় কলকাতায় নতুন করে আক্রান্ত ৮৮২ জন, এবং উত্তর ২৪ পরগণায় আক্রান্ত ৮৩৩ জন।  বর্তমানে কলকাতায় আক্রান্তের সংখ্যা ৯৭,২৬০ জন। বৃহস্পতিবার প‌র্যন্ত মোট আক্রান্ত ৯১,৮৩১।         

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube