নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা আবহে দেশবাসীর জন্যে সুখবর। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যেই দেশের স্বাস্থ্যকর্মী ও প্রবীণ নাগরিকরা পেয়ে যাবেন অক্সফোর্ডের করোনা টিকা। এই দাবি করেন সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার সিইও আদর পুনাওয়ালা। সামনের বছর এপ্রিল মাসের মধ্যে সাধারণ মানুষের জন্যেও পাওয়া যাবে এই টিকা।তবে এই গোটা প্রক্রিয়ার নিশ্চয়তা নির্ভর করছে চূড়ান্ত ট্রায়ালের ওপর।
একটি বেসরকারি সংস্থার সামিটে পুনাওয়ালা জানান, দেশের প্রত্যেক নাগরিককে এই টিকা দেওয়ার প্রক্রিয়া সম্পূর্ণ করতে ২০২৪ পর্যন্ত সময় লাগবে। এই টিকার দুটি ডোজ দেশের প্রত্যক মানুষকে দিতে ২ থেকে ৩ বছর সময় লাগবে বলেই মনে করছেন তারা। এই টিকাকরণের ক্ষেত্রে পরিকাঠামো, মূল্য, এবং সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ টিকাকরণের ইচ্ছা। এই বিষয়গুলির ওপর বহুলাংশে নির্ভর করবে এই টিকার স্বার্থকতা। টিকার মূল্য সম্পর্কে উদ্বিগ্ন সকলেই। সেই প্রশ্নের উত্তরে পুনাওয়ালা জানান, এই টিকার দুটি ডোজের মূল্য মার্কিন মুদ্রায় হবে ৪ থেকে ৫ ডলার, ফলে ভারতে সাধারণ মানুষের এই টিকার জন্য খরচ হবে প্রায় ১ হাজার টাকা।তিনি জানান, যেহেতু ভারত বিপুল পরিমানে কিনছে এই ভ্যাকসিন, তাই মাত্র ৩-৪ ডলার মূল্যেই এই টিকা পেয়ে যাবে ভারত সরকার। বাজারে উপস্থিত অন্যান্য সমস্ত ভ্যকসিনের থেকে সহজলভ্য হবে এই টিকার। এই টিকার গুণাগুণ সম্পর্কে প্রশ্ন করলে পুনাওয়ালা জানান, এখনও পর্যন্ত এই টিকার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জানা যায়নি। তবে সমস্তটা পরিস্কার হবে চূড়ান্ত পর্যায়ের ট্রায়ালের পর। আর বড়জোড় দেড় মাসের মধ্যে এই ফলাফল পাওয়া যাবে বলে জানান পুনাওয়ালা।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

