নিউজটাইম ওয়েবডেস্ক : ফের নক্ষত্র পতন সাহিত্য জগতে। প্রয়াত প্রখ্যাত কবি আলোকরঞ্জন দাশগুপ্ত। জার্মানিতে নিজ বাসভবনে স্থানীয় সময় রাত ৯টায় পরলোক গমন করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭।
১৯৩৩ সালের ৬ অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন তিনি। শিক্ষাজীবন শুরু শান্তিনিকেতনে, এরপর কলকাতায় সেন্ট জেভিয়ার্স কলেজ ও প্রেসিডেন্সি কলেজে পড়াশোনা, সর্বশেষ বাংলা কবিতায় গীতি নিয়ে পিএইচডি সম্পূর্ণ করেন। এরপর ক্ষুদ্র পত্রিকা করেন, এবং মূলত জার্মান সাহিত্যগুলি অনুবাদ করেন। পিএইচডি শেষ করার পর বেশ কিছুদিন তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য এবং বাংলা বিভাগে পড়ান। এর মধ্যেই তিনি হাম্বোল্ড ফাউন্ডেশন ফেলোশিপ পান এবং জার্মানি যাত্রা। এরপর বহুদিন হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটে পড়াতেন। ভারত-জার্মানির সম্পর্ক আরও সুন্দর করে তোলার জন্যে ডয়েচে-ইন্ডিসচে গেসেলশ্যাফ্ট এর সাথে টুক্ত ছিলেন বহুদিন। অলোকরঞ্জন একজন বহুল চর্চিত এবং প্রশংসিত কবি ছিলেন। তাঁর কাজের ভূয়সী প্রশংসা করেন তাঁর সকল সহকর্মী এবং পাঠক। কবির দুই সংস্কৃতিকে সৌহার্দ্যের সাথে সংযুক্ত করার যে প্রচেষ্টা তাক সন্মান জানিয়ে জার্মান সরাকর গ্যোটে পুরস্কারে ভূষীত করেছেন। ১৯৯২ সালে মরমী করাত কাব্যগ্রন্থের জন্যে সাহিত্য একাডেমি পুরস্কারও পান তিনি।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

