বড়সড় নাশকতার ছক বানচাল রাজধানী দিল্লিতে

নিউজটাইম ওয়েবডেস্ক : দিল্লিতে বড়সড় নাশকতার ছক বান চাল করল দিল্লি পুলিশের স্পেশাল সেল। ফের সন্ত্রাসবাদী কা‌র্যকলাপের খবর খোদ রাজধানীতে। এর ফলে দিল্লির সরাই কালে অঞ্চল থেকে আটক করা হল দুই সন্ত্রাসবাদীকে। সোমবার রাতে দিল্লির মিলেনিয়াম পার্ক আঞ্চল থেকে গ্রেফতার হয় এই দুই জঙ্গী। পুলিশ সূত্রে খবর এরা জইশ ই মহম্মদ এর সদস্য। এই দুজনই জম্মু কাশ্মীরের বাসিন্দা।  

দিল্লির স্পেশাল সেলের ডেপুটি কমিশনার অব পুলিশ সঞ্জীব ‌যাদব জানান গোপন সূত্রের খবরের ভিত্তিতেই রাতে মিলেনিয়াম পার্ক ও সারাই কালে খানে এলাকায় ফাঁদ পাতেন। রাত ১০টা ১৫ নাগাদ আটক করা হয় এই দুই অভি‌যুক্তকে। এখানেই লুকিয়ে ছিলেন এই দুই অভি‌যুক্ত। দুজনকেই শনাক্ত করা গিয়েছে। একজন জম্মু কাশ্মীরের বারামুলা জেলার ২২ বছর বয়েসি আব্দুল লতিফ মীর, এবং কুপওয়ারা জেলার ২০ বছরের মহম্মদ আসরফ খাটানা। 

দুই অভি‌যুক্তের কাছ থেকে পাওয়া গেছে দুটি অটোংএটিক পিস্তল এবং ১০ রাউন্ড গুলি। পুলিশ এবিষয়ে কোনো তথ্য না দিলেও, এই বিষয়ে জাতীয় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠবে তা বলাই বাহুল্য। 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube