নিউজটাইম ওয়েবডেস্ক : ফের নৃশংস ঘটনা উত্তরপ্রদেশে। কানপুরে উদ্ধার হল এক সাত বছরের শিশুকন্যার দেহ। পুলিশের অনুমান শিশুটিকে ধর্ষণের চেষ্টা করা হয়েছিল। এমনকি শিশুটির মৃত্যুর পর তার শরীর থেকে পাকস্থলী কেটে বের করে নেওয়া হয়েছে। একই গ্রামের এক নিঃসন্তান দম্পতির সন্তান ধারণের জন্য এই ঘটনা বলে মনে করছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর শনিবার রাতে অপহৃত হয় ঐ শিশু। ঐ মেয়েটির গ্রামেরই এক নিঃসন্তান দম্পতি তাঁদের দুই জন প্রতিবেশীকে এক হাজার টাকা দেন। তারাই বিভিন্ন ধর্মীয় আচারের অজুহাতে প্রথমে ঐ শিশুকে অপহরণ করে, তারপর মদ্যপ অবস্থায় তাকে ধর্ষণ করারও চেষ্টা করে। এরপর ঐ শিশুকে খুন করে তার শরীর থেকে পাকস্থলী কেটে বের করে নেওয়া হয়। পুলিশের অনুমান আরও বেশ কিছু অঙ্গ কেটে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। এই অঙ্গচ্ছেদের পর এই কাটা অংশ ঐ নিঃসন্তান দম্পতির হাতে তুলে দেওয়া হয়। রবিবার সকালে পাওয়া যায় এই শিশুটির দেহ।শীর্ষ পুলিশকর্তা ব্রজেশ শ্রীবাস্তব জানান, ইতিমধ্যেই ৪ জন অভইযুক্তকে গ্রেফতার করা হয়েছে। সন্দহভাজন হিসেবে মেয়েটির দুই প্রতিবেশী অঙ্কুর ও বীরান কে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ। এরা জেরার মুখে দোষ স্বীকার করে দুজনেই। তারা জানায়, অঙকুরের মামা পরশুরাম নামের এক ব্যাক্তি এই কাজ করা জন্য তাঁদের টাকা দেয় বলে জানায় তারা। তারা ঐ মেয়েটিকে অপহরণ করে, প্রথমে মদ্যপ অবস্থায় তাকে ধর্ষণ করার চেষ্টা করে। এরপর তাকে খুন করে তার শরীর কেটে পাকস্থলী বের করে, সেই কাটা অংশ তারা তুলে দেন পরশুরামের হাতে। প্রায় এক দশক আগে বিবাহ হয় পরশুরামের, এখনও পর্যন্ত তারা নিঃসন্তান। এই ঘটনা শোনার পর দোষীদের কড়া শাস্তির কথা বলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতার পরিবারকে ৫ লক্ষ টাকার ক্ষতিপূরণও ঘোষণা করেন তিনি।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

