দেশে ৪ মাস পর দৈনিক আক্রান্তের সংখ্যা নামলো ৩০ হাজারের নীচে

নিউজটাইম ওয়েবডেস্ক : প্রায় ৪ মাস পরে দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা নামলো ৩০ হাজারের নীচে। বেশ কিছুদিন ‌যাবৎ কমছে সংক্রমণের হারও। গত ২৪ ঘন্টায় আক্রান্তের সংখ্যা ২৯ হাজার পেরোয়নি। এরফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮.৭৪ লক্ষ।গত ১৫ই জুলাই দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৩০ হাজারের কম, এই দিন নতুন সংক্রমণের সংখ্যা ছিল প্রায় ২৯,৪২৯। তারপর এই প্রথম উল্লেখ‌যোগ্যভাবে কমল আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৪৯ জনের।

মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মেডিক্যাল বুলেটিনে জানানো হয় – গত ২৪ ঘন্টায় দেশে আরও ২৯,১৬৩ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছে। এর ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮,৭৪,২৯০। এর মধ্যে বর্তমানে চিকিৎসাধীন আছেন ৪,৫৩,৪০১ জন। ইতিমধ্যেই দেশে সুস্থ হয়ে উঠেছেন মোট ৮২,৯০,৩৭০ জন। গত ২৪ ঘন্টায় দেশে সুস্থ হয়েছেন ৪০,৭৯১ জন। বর্তমানে দেশে সুস্থতার হার ৯৩.৪২ শতাংশ। 

বর্তমানে দেশে করোনা আক্রান্ত হয়ে মোট মৃতের সংখ্যা ১,৩০,৫১৯। গত ২৪ ঘন্টায় দেশে মৃত্যু হয়েছে ৪৪৯ জনের। বর্তমানে দেশে মৃতের হার ১.৪৭ শতাংশ। গত ২৪ ঘন্টায় দেশে ৮,৪৪,৩৮২ জনের করোনা পরীক্ষা হয়েছ। দেশে অক্টোবরের শুরু থেকেই কমছিল সংক্রমণের সংখ্যা। মাঝে ‌যদিও এই সংখ্যা বেড়ে ৫০ হাজারে পৌঁছেছিল, গত সপ্তহের মাঝামাঝি এই সংখ্যা বাড়ে বেশ খানিকটা। তবে ফের সপ্তাহের শেষের দিকে এই সংখ্যা বেশ কমে আসে। সোমবার সংক্রমণ ৩০ হাজারে নেমে আসে।

‌অন্যদিকে রাজ্য স্বাস্থ্য দফতর খেকে জানানো হয়, র‍াজ্যে ব্যাপক ভাবে কমেছে আক্রান্তের হার। গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত হয়েছিলেন ৩০১২ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় র‍াজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৩ জনের। বর্তমানে রাজ্যে চিকিৎসাধীন রয়েছেন ২৭,৮৯৭ জন। র‍াজ্যে সার্বিক ভাবে আক্রান্তের সংখ্যা কমলেও কলকাতা ও উত্তর চব্বিশ পরগণায় করোনা আক্রান্তের হার নিয়ে চিন্তায় প্রশাসন। গত ২৪ঘন্টায় কলকাতায় আক্রান্তের সংখ্যা ৭২৮ জন, এবং উত্তর চব্বিশ পরগণায় ৭১৮। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৯৪, ৭৫২ জন।    

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube