নিউজটাইম ওয়েবডেস্ক : উৎসবের মরশুমে সুখবর ব্যাঙ্ককর্মীদের জন্য। তাদের মাইনে বাড়তে চলেছে ১৫ শতাংশ। ব্যাঙ্ক ইউনিয়নদের সঙ্গে ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নভেম্বর ২০১৭ থেকে অক্টোবর ২০২২ অবধি মেয়াদকালের জন্য এই সিদ্ধান্ত বলবৎ হবে বলে জানা গিয়েছে। এছাড়াও প্রথমবার কর্মীদের মাইনের মধ্যে ঢুকছে পারফরমেন্স লিংকড পে।
এই বর্ধিত টাকা দেওয়ার জন্য ব্যাঙ্কদের বাৎসরিক অতিরিক্ত ৭৯০০ কোটি টাকা লাগবে। ৩৫টি ব্যাঙ্কের কর্মীরা এই নয়া হারে টাকা পাবেন। প্রসঙ্গত, প্রতি পাঁচ বছরে ইউনিয়ন ও ম্যানেজমেন্ট বসে ঠিক করে কতটা মাইনে বাড়ানো হবে। প্রায় আট লক্ষ ব্যাঙ্ক কর্মী এর দ্বারা প্রভাবিত হন। তবে এবার কিছুতেই মতের মিল হচ্ছিল না। ইউনিয়ন চাইছিল কুড়ি শতাংশ মাইনে বাড়ানো হোক, ব্যাঙ্কগুলি ১২.২৫ শতাংশ বাড়ানোর পক্ষে ছিল। শেষে প্রায় দুই বছর বাদে সমঝোতা হল যে ১৫ শতাংশ বাড়বে মাইনে। প্রসঙ্গত আগের পাঁচ বছরেও একই হারে বেড়েছিল মাইনে কর্মীদের। বহুদিন ধরেই ব্যাঙ্ক ইউনিয়ন নেতাদের দাবি তারা অন্যান্য ক্ষেত্রে সরকারি অফিসারদের সমতুল্য বেতন পান না, বেসরকারি ব্যাঙ্কের ক্ষেত্রেও সমস্যা একই।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

