দেশে কমল চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা, আশার আলো করোনা পরিস্থিতিতে

নিউজটাইম ওয়েবডেস্ক : দেশের করোনা পরিস্থিতিতে ফের স্বস্তির চিত্র। অ্যাক্টিভ রোগীর সংখ্যা কমার সাথে সাথে আশার আলো দেখছে সকলে। গত ১০৬ দিনে প্রথম দেশে চিকিৎসাধীন করোনা আক্রান্তের সংখ্যা ৫ লক্ষেরও কম হয়ে গেছে। এর সাথে বর্তমানে দেশে সুস্থতার সংখ্যা ৮ লক্ষেরও বেশি। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত প্রায় ৪৪ হাজর মানুষ। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা ৮৬ লক্ষের বেশি হয়ে উঠেছে। গত ২৪ ঘন্টায় দেশে কোভিড আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৫১২। আক্রান্তের সংখ্যায় এই উল্লেখ‌যোগ্য হ্রাস সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে অপ্রত্যাশিত উথ্থান বলে ব্যাখ্যা করা হয়। অন্যান্য দেশে ‌যখন দ্বিতীয়বার করোনার প্রকোপ শুরু হয়েছে এবং ক্রমাগত বাড়ছে আক্রান্তের হার, সেই তুলনায় ভারতের অবস্থান বেশ ভালো।

গত অক্টোবর মাস থেকেই দেশে ক্রমাগত কমছে আক্রান্তের হার। তবে মাঝে দু-একদিন এই হার বেড়ে ফের ৫০ হাজারে পৌঁছে ‌যায়। গত শুক্রবার থেকে ফের কমে আক্রান্তের সংখ্যা। এইদিন দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৪৮ হাজার ৬৩৮ জন। ঐ দিন দেশে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছিল ৬৭০ জন। শনিবার এই সংখ্যা ফের বেড়‌ে ‌যায়। ঐ দিন আক্রান্ত হয় প্রায় ৪৫ হাজার মানুষ। মোট আক্রান্তের সংখ্যা এর ফলে বেড়ে ৮৫ লক্ষের বেশি হয়ে ‌যায়। তবে তারপরই মঙ্গলবার দেশে নতুন আক্রান্তের সংখ্যা কমে ‌যায় বেশ কমে ‌যায়। এইদিন ২৪ ঘন্টায় নতুন আক্রান্তের সংখ্যা হয় ৩৮ হাজার। মৃত্যু হয় ৪৪৮ জনের।

এরপরই বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে জানানো হয়, গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয় ৪৪,২৮১। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা ৮৬,৩৬,০১১ জন।বর্তমানে দেশে চিকিৎসাধীন আছেন ৪,৯৪,৬৫৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৮০,১৩,৭৮৩ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫০,৩২৬ জন। বর্তমানে দেশে সুস্থতার হার ৯২.৭৯ শতাংশ। এখনও প‌র্যন্ত দেশে মোট মৃতের সংখ্যা ১,২৭,৫৭১। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৫১২ জনের। বর্তমানে দেশে মৃতের হার ১.৪৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় দেশে করোনা পরীক্ষা হয়েছে ১১,৫৩,২৯৪ জনের। 

অন্যদিকে মঙ্গলবার পশ্চিমবঙ্গে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা ৩৩,৪৪৪। রাজ্যে বর্তমানে সুস্থতার সংখ্যা ৯০.১১ শতাংশ। রাজ্য স্বাস্থ্য দফতরের তথ্য অনু‌যায়ী মঙ্গলবার রাজ্যে করোনা পরীক্ষা হয়েছে ৪৪ হাজারেরও বেশি। বর্তমানে রাজ্যে করোনা পজিটিভের হার প্রায় ৯ শতাংশ। এখনও প‌র্যন্ত রাজ্যে মোট করোনা পরীক্ষা হয়েছে ৫০,০৩,২০৪ টি। প্রতি ১০ লক্ষ মানুষের মধ্যে ৫৫,৫৯১ জনের করোনা পরীক্ষা হচ্ছএ রাজ্যে।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube