দেশে বাড়ছে সুস্থতার হার, কমছে মৃত্যুহারও, উৎসবের মরশুমে স্বস্তি সবমহলেই

নিউজটাইম ওয়েবডেস্ক : দীপাবলীর আনন্দে দেশে করোনা সংক্রমণের ক্ষেত্রেও খুশির খবর। দেশে ক্রমশই কমছে করোনা সংক্রমণের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা সংক্রমিত হয়েছেন ৪৪ হাজারের বেশি মানুষ। কিন্তু সুস্থ হয়েছেন ৪৮ হাজারের বেশি মানুষ। এটাই এখন ইতিবাচক দিক বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে সুস্থতার হার ছুঁয়েছে প্রায় ৯৩ শতাংশ। যা অনেক রাজ্যের চেয়েই বেশি। বিশেষজ্ঞদের মতে, সুস্থতার হার যেভাবে বাড়ছে, সেটাই দেশের ক্ষেত্রে ইতিবাচক দিক হয়ে দাঁড়াবে। এখনও পর্যন্ত সারা দেশে এদিনের পর পৌনে ৮৮ লক্ষ লোক করোনায় আক্রান্ত হয়েছেন। তবে সুস্থ হয়েছেন ৮২ লক্ষ মানুষের মতো। অর্থাৎ এখনও অসুস্থ রয়েছেন ৬ লক্ষের বেশি মানুষ।

সরকারি তথ্য বলছে গত ২৪ ঘণ্টায় সারা দেশে মৃত্যু হয়েছে ৫২০ জনের। এই নিয়ে মোট মৃত্যু হল ১.৩০ লক্ষ লোকের। অর্থাৎ আক্রান্তের দেড় শতাংশের নিচে রয়েছে এই মৃত্যু হার। এই পরিমাণকে ১ শতাংশের নিচে নিয়ে আসার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে সরকারের তরফ থেকে।

স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকেরা মনে করছেন, গত এপ্রিলের তুলনায় দেশে করোনায় মৃতের সংখ্যা ৩০ শতাংশ কম হওয়াটা বড় সাফল্য। অন্যান্য দেশের তুলনায় এ দেশে মারণ ভাইরাসের মোকাবিলা যথেষ্টই পরিকল্পনার সঙ্গে করা হয়েছে। যার ফলে শুধু মৃত্যু নয়, দৈনিক আক্রান্তের সংখ্যাও দিন দিন কমছে। যা এই উৎসবের আবহে দেশের ক্ষেত্রে অন্যতম ইতিবাচক ও সুখবর বটে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube