২০২১ সালে হবে না দশম ও দ্বাদশ শ্রেণির টেস্ট পরীক্ষা, সরাসরি বোর্ডের পরীক্ষা দেবে ছাত্র ছাত্রীরা

নিউজটাইম ওয়েবডেস্ক : ২০১১ সালে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার টেস্ট পরীক্ষা হবে না, জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমান দশম ও দ্বাদশ শ্রেণির প্রত্যেক ছাত্র-ছাত্রী সরাসরি বোর্ডের পরীক্ষা দেবে। বুধবার র‍াজ্য মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমকে জানান এই সিদ্ধান্তের কথা। 

সাধারণত প্রতিবছর ফেব্রুয়ারী মাসের মাঝামাঝি মাধ্যমিক পরীক্ষা হয়। উচ্চমাধ্যমিক পরীক্ষা হয় মার্চের প্রথম সপ্তাহে। তবে এর আগে প্রতি বছর নভেম্বর মাসের প্রথম সপ্তাহে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের টেস্ট পরীক্ষা হয়। তবে এই বছর করোনা পরিস্থিতির জন্যে গোটা ব্যবস্থাই ওলটপালট হয়ে গেছে। কোরনা পরিস্থিতি মাথায় রেখে রাজ্য প্রশাসনের তরফ থেকে ৩০ নভেম্বর প‌র্যন্ত রাজ্যে স্কুল কলেজ বন্ধ রাখআর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বেশ কিছুদিন ধরেই টেস্ট পরীক্ষা নিয়ে ধোঁয়াশার সৃষ্টি হয়েছিল। তবে বুধবার এই সিদ্ধান্তের পর সমস্ত জল্পনার ইতি ঘটেছে।

করোনার জেরে ২০২০-তে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা মাঝপথে বন্ধ করে দিতে হয়। রাজ্যে এই বছর অফলাইন আর হবে না বলেই মনে করা হচ্ছে। ফলে আগামী বছরের পরীক্ষার্থদের নিয়েই চিন্তিত প্রশাসন। বর্তমান পরিস্থিতিতে এখনও প‌র্যন্ত আগামী বছরের পরীক্ষআর দিনক্ষণ ঘোষণা করা হয়নি।  

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube