লাগাম নিউজ পোর্টালে, এবার নজরদারী ওয়েব সিরিজ-এর ওপরও

নিউজটাইম ওয়েবডেস্ক : এবার সরকারি নজরদারীর আওতায় ডিজিটাল নিউজ পোর্টাল, ও অনলাইন কনটেন্ট। এই নজরদারির আওতায় পড়বে নিউজ পোর্টাল এবং নেটফ্লিক্সের মত প্ল্যাটফর্মগুলিও। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের আওতায় আনা হচ্ছে অনলাইনের সমস্ত সংবাদ ও বিনোদন মাধ্যমকে। সোমবার রাষ্ট্রপতি রমানাথ কোভিন্দের স্বাক্ষর নিয়ে একটি বিজ্ঞপ্তী জারি করা হয় কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। 

এখনও প‌র্যন্ত স্ট্রিমিং বা ডিজিটাল প্ল্যাটফর্মে কোনোরকম কনটেন্টে কোনোরকম নজরদারী ছিলনা। এমনকি প্রশাসনের তরফ থেকে স্বশাসিত কোনো সংস্থাও ছিল না এই কাজের জন্যে। ভারতে সংবাদ মাধ্যমগুলির মধ্যে মূদ্রণ মাধ্যম দেখাশোনার দায়িত্ব আছে প্রেস কাউন্সিল অব ইন্ডিয়া। সংবাদ চ্যানেলগুলির প‌র্যবেক্ষণে আছে নিউজ ব্রডকাস্টারস অ্যাসোসিয়েশন। বিজ্ঞাপনে নজরদারির জন্য দায়িত্বে আছে অ্যাডভারটাইজিং স্ট্যান্ডার্ডস কাউন্সিল ইন্ডিয়া। সিনেমার কনটেন্টের ওপর নজর রাখছে সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন। ‌য

বেশ কিছুদিন আগেই ওটিটি প্ল্যাটফর্ম গুলির উপর নজরদারি চালানোর দাবিতে পিটিশন দাখিল করা হয় সুপ্রিম কোর্টে। এই বিষয়ে গত অক্টোবর মাসেই কেন্দ্রের কাছে জবাবদিহি চায় শীর্ষ আদালত। এরপরই এই সিদ্ধান্ত সম্পর্কে তথ্য সম্প্রচার মন্ত্রক, ইন্টারনেট এবং মোবাইল অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়াকে নোটিশ পাঠায় শীর্ষ আদালত।

এই নজরদারীর আওতায় নিউজ পোর্টালের পাশাপাশই ইন্টারনেট স্ট্রিমিং সাইটে- নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও, হটস্টার, এগুলোতেও চলবে নজরদারী। দাখিল হওয়া পিটিশনের মূল বক্তব্য অনুসারে ওভার দ্য টপ প্ল্যাটফর্ম গুলিতে সমস্ত রকমের নির্মাতারা নিজেরা বিভইন্ন রকম কনটেন্ট বানিয়ে তা দর্শকের জন্য দিয়ে দিচ্ছে। টা সমস্ত ধরণের মানুষ বিনা বাধায় কিছু অঙ্কের টাকার পরিবর্তে দেখতে পাচ্ছেন। এই কনটেন্টগুলির কোনো রকম সার্টিফিকেশনের ব্যবস্থা নেই, কোনো অনুমতিরও প্রয়োজন নেই। ‌যা প্রয়োজন বলে মনে করছেন অনেকে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube