নিউজটাইম ওয়েবডেস্ক : অবশেষে সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন রিপাবলিক টিভির এডিটর-ইন-চিফ অর্ণব গোস্বামী। অর্ণব-সহ আত্মহত্যার প্ররোচনার মামলায় ধৃত তিনজনকে ৫০,০০০ টাকার ব্যক্তিগত বন্ডে অবিলম্বে অন্তবর্তীকালীন জামিনে ছাড়ার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। একইসঙ্গে ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, জামিন না দিয়ে ভুল করেছে বম্বে হাইকোর্ট।
ইন্টিরিয়র ডিজাইনার অন্বয় মালিক এবং তাঁর কুমুদ মালিকের আত্মহত্যায় প্ররোচনার মামলায় অর্ণবের অন্তর্বর্তীকালীন জামিনের আর্জি খারিজ করে দিয়েছিল বম্বে হাইকোর্ট এবং জামিনের জন্য নিম্ন আদালতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পিটিশন দাখিল করেছিলেন অর্ণব। সকাল ১১ টা নাগাদ থেকে সেই মামলার শুনানি শুরু হয়। অর্ণবের আইনজীবী হরিশ সালভে সওয়াল করেন, রাজনৈতিক প্রতিহিংসার জন্য অর্ণবকে গ্রেফতার করা হয়েছে। প্রত্যক্ষর্শীদের রোজ থানায় ডেকে রিপাবলিক টিভির নাম নিতে বাধ্য করা হয় বলে অভিযোগ করেন তিনি।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

