নিউজটাইম ওয়েবডেস্ক : ২০২১ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষায় বসতে হবে না। ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কোভিড পরিস্থিতির কথা বিবেচনা করেই এবার টেস্ট পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। শিক্ষা দফতর এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ এবার সরাসরি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে বসবেন পরীক্ষার্থীরা। মার্চ মাস থেকে স্কুল বন্ধ। অনলাইনে কিছু কিছু ক্লাস হলেও গ্রামেগঞ্জে ইন্টারনেট পরিষেবা দুর্বল এবং অনেকের স্মার্টফোন নেই, তাই অনেকেই সেই ক্লাস করতে পারেনি। ফলে ব্যাহত হচ্ছে পঠন-পাঠন। এদিকে বাঙালির বড় উৎসব শেষ। এরপর কালীপুজো, ভাইফোঁটা। অন্যান্য বছর এরপরই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা শুরু হয় যায় স্কুলগুলিতে। কিন্তু এবার তা কবে হবে বা আদৌ হবে কি না তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। একই সঙ্গে আগামী বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা সময়মতো হবে কিনা তা নিয়ে চরম অনিশ্চয়তায় রয়েছেন রাজ্যের কয়েক লক্ষ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। যদিও এ সম্পর্কে কোনও কথা বলেননি মুখ্যমন্ত্রী।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

