বিহারে মুখ্যমন্ত্রীর আসনে ফের নীতিশই, জানিয়ে দিলেন বিজেপি কর্মকর্তারা

নিউজটাইম ওয়েবডেস্ক : বিহার নির্বাচনে নীতিশ কুমারের দলকে পেছনে ফেলে বিজেপি বেশ খানিকটা এগিয়ে গেলেও, পূর্বের প্রতিশ্রুতিমত এবারেও ৫ বছরের জন্যে মুখ্যমন্ত্রীর আসনে বসবেন নীতিশই। এই কথা মঙ্গলবারই সাফ জানিয়ে দিলেন বিহারের উপমুখ্যমন্ত্রী সুশীল মোদী। তিনি এদিন সংবাদমাধ্যমকে জানান, ভোটের আগের প্রতিশ্রুতি মত এবারেও পাটনার আসনে বসবেন নীতিশ কুমার। এর অন্যথা হবেনা বলেই জানান তিনি। 

বিহার বিধানসভার ২৪৩ টি আসনের মধ্যে ৭৪ টি বিজেপির দখলে। নীতিশের দল পেয়েছে ৪৩টি। শরিক জনতা দল ইউনাইটেডের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল নীতিশ কুমারের দল। সেই দলের আসন সংখ্যা কম হওয়ায়, বিহারে বিজেপির মুখ্যমন্ত্রী নিয়ে বেশ খানিকটা জল্পনা শুরু হয়েছিল। কারণ রাজ্য বিজেপির তরফ থেকে মুখ্যমন্ত্রী পরিবর্তনের দাবি ওঠে। তবে সেই জল্পনা একেবারে শুরুতেই নস্যাৎ করে দেয় বিহার বিজেপি মাথারা। এনডিএ জোটের অন্য দুই শরিক হিন্দুস্থানি আওয়াম মোর্চা বা হাম, এবং বিকাশশীল ইনসান পার্টি মোট ৪ টি আসন পেয়েছে। এই বিষয়ে সুশীল বলেন, বিভিন্ন পার্টির বিভিন্ন রকম আসন সংখ্যা হলেও, এই জয়ের ভাগীদার সকলে। 

বিহার বিজেপি সভাপতি সঞ্জয় জয়সওয়ালও জানান, কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচনের আগেই নীতিশ কুমারকে বিহারের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে ঘোষণা করেছে। এর কোনোরকম অন্যথা হবেনা। এই প্রথম নীতিশকে হারিয়ে বিজেপিই বিহারের বড় ভাই, ফলে মুখ্যমন্ত্রী বদল করতে চাইলে তা পারে তারা। এই বিষয়ে সঞ্জয়কে প্রশ্ন করা হলে তিনি জানান, রাজনীতিতে কেউ বড় বা ছোটো ভাই হয় না, সবাই জমজ ভাই। 

ঘটনাচক্রে, সুশীল এবং সঞ্জয় দুই নেতাই নীতিশ কুমারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হলেও, বিহার বিজেপিতে নীতিশ বিরোধী ব্যক্তিত্ব একাধিক। কেন্দ্রীয় মন্ত্রী গিরীরাজ সিংহ থেকে দলের প্রাক্তন রাজ্য সভাপতি নন্দকিশোর ‌যাদব ছাড়াও আরও হেভি ওয়েটরা আছএন এই তালিকায়। তাঁরা সকলেই ‌যে পরিস্থিতির সদ্ব্যবহারে তৎপর তা বলাই বাহুল্য। গিরিরাজ ইতিমধ্যেই ফলাফল আঁচ করে জানান, জেডিইউ এর তুলনায় বিজেপি ‌যদি বেশি আসন সংখ্যা পায় নিত্যানন্দ রাইকে মুখ্যমন্ত্রী পদের জন্যে বলেন তিনি। রাজ্যের অন্যান্য বিজেপি পদকর্তারাও বলেন এবার বিহারের বিজেপি মুখ্যমন্ত্রী পাওয়া উচিত।

অন্যদিকে বিহার ভোট সম্পন্ন হওয়ার পর উচ্ছসিত হয়ে ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন গোটা বিশঅবের কাছে উৎকৃষ্ট উদাহরণ হিসেবে উঠে এল বিহার। এইবারের বিধানসভা নির্বাচনে রেকর্ড সংখ্যক মহিলা, ও দরিদ্র মানুষ ভোট দিয়েছএন, এবং তাঁদের সমর্থন জানিয়ে দিয়েছেন ফলাফলের মাধ্যমে। 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube