দেশে কমল সংক্রমণের হার, কমেছে মৃতের সংখ্যাও

নিউজটাইম ওয়েবডেস্ক : দেশে আরও একবার কমল সংক্রমণের হার, স্বস্তির নিঃশ্বাস দেশবাসীর। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছে প্রায় ৩৮ হাজার মানুষ।  এর ফলে দেশে বর্তমানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৬ লক্ষের কাছাকাছি। এর সাথে সাথেই কমেছে মৃতের সংখ্যা। গত ২৪ ঘন্টায় দেশে কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৪৮ জনের। এর সাথেই মোট আক্রান্তের থেকে চিকিৎসাধীন করোনা আক্রান্তের হার কমেছে ৬ শতাংশ। 

গত অক্টোবর মাস থেকে দেশে ধীরে ধীরে কমছে আক্রান্তের সংখ্যা। মাঝে বেশ কিছুদিন দেশে দৈনিক আক্রান্তের হার দাঁড়িয়েছিল ৫০ হাজারে। গত শুক্রবার প্রথম এই সংখ্যা কমে। এইদিন নতুন করে কোভিড আক্রান্তের সংখ্যা ছিল ৪৭ হাজার ৬৩৮ জন। এদিন মৃত্যু হয় ৬৭০ জনে্র। এরপর শনিবার এই সংখ্যা বাড়লেও, রবিবার ফের আক্রান্তের হার কমে।

মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রক থেকে প্রকাশিত বুলেটিনে জানানো হয়,  গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৮,০৭৩ জন। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা ৫,০৫,২৬৫ জন। এখন চিকিৎসাধীন আছেন ৫,০৫,২৬৫। এর মধ্যে সুস্থ হয়েছেন ৭৯,৫৯,৪০৬। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪২,০৩৩ জন। বর্তমানে দেশে সুস্থতার হার ৯২.৬৪ শতাংশ। দেশে মোট মৃতের সংখ্যা ১,২৭,০৫৯। গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৪৪৮ জনের। দেশে বর্তমানে মৃতের হার ১.৪৮ শতাংশ। গত ২৪ ঘন্টায় দেশে করোনা পরীক্ষা হয়েছে ১০,৪৩,৬৬৫ জনের। 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube