বম্বে হাইকোর্টে মেলেনি জামিন, সুপ্রিম কোর্টের দ্বারস্থ অর্ণব গোস্বামী

নিউজটাইম ওয়েবডেস্ক : সোমবারও বম্বে হাইকোর্টে অন্তর্বর্তীকালীন জামিন পাননি রিপাবলিক মিডিয়ার সর্বময়কর্তা অর্নব গোস্বামী। ২০১৮ সালের আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেফতার অর্ণব এবার স্বস্তির খোঁজে দ্বারস্থ দেশের সর্বোচ্চ আদালতের, জানিয়েছে সংবাদ সংস্থা এএনআই।

২০১৮ সালে ইন্টিরিয়ার ডিজাইনার অন্বয় নায়েক এবং তাঁর মা কুমুদ নায়েককে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলায় গত ৪ নভেম্বর অর্ণব সহ অপর দুই অভিযুক্তের গ্রেফতার করে আলিবাগ পুলিশ। গ্রেফতার হন ফিরোজ শেখ এবং নীতিশ সারদাও। সেদিনই অর্ণবকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দেয় আলিবাগের একটি আদালত। সেই গ্রেফতারির বিরুদ্ধে বম্বে হাইকোর্টে আর্জি জানিয়েছিলেন অর্ণব। কিন্তু সেখানে সোমবারও স্বস্তি মেলেনি। ৪৭ বছর বয়সী এই সংবাদকর্মীকে অন্তর্বর্তীকালীন জামিন দেয়নি বম্বে হাইকোর্ট। তাই অর্ণব গোস্বামী এবার দেশের সর্বোচ্চ আদালতের কাছে জামিনের আবেদন জানালেন।

গ্রেফতারির পর অর্ণবকে স্থানীয় একটি স্কুলে বন্দি রাখা হয়েছিল, যা রায়গড় জেলার জেলের নির্ধারিত কোভিড কেন্দ্র। এরপর রবিবার সকালে অর্ণব কে নবি মুম্বইয়ের তালোজা জেলে স্থানান্তরিত করা হয় তাঁকে। 

বম্বে হাইকোর্টে বিচারপতি এস এস শিন্দে এবং বিচারপতি এম এস কার্নিকের ডিভিশন বেঞ্চে জামিনের শুনানি পর্বে অর্ণবের আইনজীবী জানিয়েছেন-  অভিযুক্ত এবং মৃতের মধ্যে কোনও ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে কেউ কিছু বলেননি। তাঁদের মধ্যে পুরোপুরি আর্থিক লেনদেন সংক্রান্ত সম্পর্ক ছিল। আর আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার বিষয়টি সর্বদা ‘সরাসরি এবং প্রত্যক্ষ’ হতে হবে। একইসঙ্গে একাধিক মামলার রায় ও পর্যবেক্ষণ তুলে ধরে সওয়াল করেন অর্ণবের আইনজীবীরা।

তবে সোমবার বম্বে হাইকোর্ট সাফ জানিয়ে দেয়- জামিনের জন্য নিম্ন আদালতেই যেতে হবে অর্ণবকে। 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube