ওয়াকওভার পেলেন না তেজস্বী, চলছে হাড্ডাহাড্ডি লড়াই

নিউজটাইম ওয়েবডেস্ক : বিহারের বুথ ফেরত সমীক্ষায় অনেকটাই এগিয়ে থাকবে মহাগঠবন্ধন, ইঙ্গিত মিলেছিল। সকালে ইভিএম খোলার পরেও সেই সম্ভাবনাই প্রবল হয়ে উঠেছিল। কিন্তু যত রাউন্ড ভোট গণনা হচ্ছে, দেখা যাচ্ছে লড়াইয়ে ফিরে আসছে শাসক এনডিএ। 

সকাল দশটার সময় প্রাপ্ত লিড অনুযায়ী ১২০ আসনে এগিয়ে এনডিএ, ১১৩ আসনে মহাগঠবন্ধন, ৮ আসনে এলজেপি ও দুটি আসনে এগিয়ে অন্যান্যরা। প্রাথমিক হিসেব অনুযায়ী, শুধু মগধ ছাড়া সব জায়গাতেই রুদ্ধশ্বাস লড়াই হচ্ছে দুই পক্ষের মধ্যে। প্রথম দফায় ভোট হয়েছিল সেখানে। অর্থাৎ পরবর্তী দফাগুলিতে অপেক্ষাকৃত ভালো করেছে এনডিএ। 

বিহারে সবচেয়ে বৃহৎ দল হিসেবে উঠে আসছে তেজস্বীর রাষ্ট্রীয় জনতা দল। কিন্তু মহাগঠবন্ধনের অন্য দলগুলি কেমন করবে, তার ওপর নির্ভর করবে ভোটের ফলাফল। অন্যদিকে আগের চেয়ে খারাপ করছে জেডিইউ যদিও বিজেপি নিজের আসন ধরে রাখছে। ঠিক কত আসনে এলজেপির জন্য গেরুয়া জোট হারে, সেদিকেও নজর রাখছে রাজনৈতিক পর্যবেক্ষকরা। 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube