অপারেশন হবে ফেলুদার, চিন্তায় ভক্ত থেকে পরিজনেরা! আপাতত স্থিতিশীল

নিউজটাইম ওয়েবডেস্ক : ৮৫ বছর বয়সে ফেলুদাকে ঢুকতে হবে কিনা অপারেশনের ঘরে। এতা ভেবেই হাত-পা ঠান্ডা হয়ে যাচ্ছে পরিজন থেকে ভক্তদের। তাঁদের চিন্তা এই বয়সে অপারেশনের ধকল নিতে পারবেন তো এই প্রবীন অভিনেতা! তবে চিকিৎসকেরা আশ্বাস করেছেন অপারেশন বলতে যা বোঝায় এখানে তা হবে না। যা হবে তা হল শ্বাসনালী কেটে সেখানে একটা টিউব স্থাপন করা হবে যাতে নাক-মুখ দিয়ে সৌমিত্র চট্টোপাধ্যায়কে আর শ্বাস নিতে না হয়। সেই হিসাবে এটি খুব ছোট অপারেশন। কিন্তু পরিজনদের ভয় যে মানুষটা ভালো করে নিশ্বাসই নিতে পারছে না সে এই ছোট্টো অপারেশনের টেবিলে গিয়ে আরও অসুস্থ হয়ে পড়বে না তো। যদিও তেমনটা হবে বলে মনে করছেন না সৌমিত্রবাবুর চিকিৎসার দায়িত্বে থাকা মেডিকেল বোর্ড।

সৌমিত্র চট্টোপাধ্যায়ের চিকিত্সার দায়িত্বে থাকা মেডিক্যাল বোর্ডের প্রধান অরিন্দম কর জানান, ‘কিছুটা উন্নতি ঘটেছে। আগের চেয়ে সচেতনতা বেড়েছে ওঁনার। ১০ থেকে ১১–র মধ্যে রয়েছে সচেতনতা। স্বাভাবিকভাবে চোখ খুলছেন। ১ লিটারের মতো মূত্রত্যাগ করেছেন। একদিন অন্তর ডায়ালিসিস চলছে। কিডনি সম্পূর্ণ স্বাভাবিক হয়ে উঠবে বলে আশা করা যাচ্ছে। ইনফেকশন আগের চেয়ে ভালো অবস্থায় আছে। শরীরে জ্বর নেই। অ্যান্টিবায়োটিক বন্ধ করে দেওয়া হবে। অ্যানিমিয়াও স্থিতিশীল। লিভারের কার্যক্ষমতাও ঠিকঠাক। এটা বলতে পারি, গত ৭ দিনের চেয়ে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।’

এই নিয়ে একমাসেরও বেশি সময় ধরে বেলেভিউতে চিকিত্সাধীন সৌমিত্র চট্টোপাধ্যায়। করোনা আক্রান্ত হয়ে গত ৬ অক্টোবর হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। ফাইট জারি রেখেছেন ফেলুদা, আশ্বাস চিকিত্সকদের। 

 
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube