নিউজটাইম ওয়েবডেস্ক : বর্ষা আর শীতের মাঝে থাকে দুটি ঋতু। শরৎ আর হেমন্ত। দুটি ঋতুকেই দুই মাস করে সময় দেওয়া হয়েছে বাংলার ঋতুচক্রে। কিন্তু বিশ্বউষ্ণায়ন আর আবহাওয়ার খামখেয়ালীপনায় এই দুই ঋতু কার্যত হারিয়ে যেতে বসেছিল বাংলার বুক হতে। দুই মাসের জায়গায় কমতে কমতে ২-৩ সপ্তাহে দাঁড়িয়েছিল তারা। কিন্তু এইবছর সেই ছবিতে ঘটে গেল বদল। অন্তত হেমন্তের ক্ষেত্রে। বেশ কয়েক বছর বাদে চালিয়ে খেলতে পারছে হেমন্তবাবু। আর তার জেরেই শনি সকালে কলকাতার পারা নেমে গেল ২০ডিগ্রীর নীচে। পশ্চিমের জেলাগুলিতে তো আরও কম। সেখানে পারা পতন ঘটে তাপমাত্রা নেমেছে ১৪-১৫ ডিগ্রিতে। কার্যত এই ভরা হেমন্তের বুকেই এখন জাঁকিয়ে শীতের প্রহর গোনা শুরু করে দিয়েছে বাংলা। তবে চিন্তায় রাখছে কলকাতা ও শহরতলি এলাকায় বাড়তে থাকা দূষণ।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

