নিউজটাইম ওয়েবডেস্ক : আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেফতার হলেন রিপাবলিক টিভির এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী। মুম্বাই পুলিশ বুধবার সকালে তার বাসভবন থেকে গ্রেফতার করে তাঁকে। ২০১৮-য় আলীবাগে ইন্টিরিয়র ডিজাইনার অন্য় নায়েক ও তাঁর মা মুকুন্দ নায়েকের মৃত্যুর ঘটনায় জড়িত তিনি। সেই অভিযোগেই গ্রেফতার করা হয় গোস্বামীকে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হবে রায়গড়ে।
বিধবার সকালে মুম্বাই পুলিশের প্রায় ১২ জন অফিসার যান অর্ণবের বাড়ি। ২০১৮ সালের মে মাসে ইন্টিরিয়র ডিজাইনার অন্বয় নায়েক ও তাঁর মা আত্মঘাতী হন। তাঁর সুইসাইড নোটে লেখা ছিল অর্ণব গোস্বামী ও আরও দুই জনের জন্য তাঁকে ও তাঁর মাকে আত্মহত্যা করতে হল। তখনই আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করে আলীবাগ পুলিশ। ২০১৯ সালে রায়গড়ে এই মামলা বন্ধ হয়ে যায়। এরপর ২০২০ সালে মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনীল দেশমুখের কাছে অন্বয়ের কন্যা আদন্যা অভিযোগ করেন বলে জানান তিনি। এরপর সেই মামলার পূর্ণতদন্ত হবে বলেও জানান তিনি। এরপরই মে মাসে সিআইডি এই মামলার তদন্ত করবে বলে জানান তিনি। আলীবাগ পুলিশ এই মামলার তদন্তে গাফিলতি করেছে বলে অভিযোগ করেছিলেন আদন্যা।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

