মার্কিন মুলুকে জোর কদমে চলছে ভোটদান পর্ব

নিউজটাইম ওয়েবডেস্ক : মার্কিন মুলুকে আর কয়েক ঘন্টার অপেক্ষা তারপরেই জানা ‌যাবে কে হচ্ছেন দেশের ৪৬ তম রাষ্ট্রপতি। জোরকদমে ভেট গ্রহণের কাজ চলছে গোটা দেশে। ডোনাল্ড ট্রাম্প ফের বসবেন সর্বোচ্চ আসনে নাকি নতুন প্রেসিডেন্ট হবেন জো বাইডেন, তা স্পষ্ট হবে আর কিছুক্ষণের মধ্যে। 

ইতিমধ্যেই প্রায় ১০ কোটির বেশি মার্কিন নাগরিক আগাম ভোটাধিকার প্র‌য়োগ করেছেন। বাকি ‌যারা আছেন তারা স্থানীয় সময় অনু‌যায়ী ৩রা নভেম্বর স্থানীয় কেন্দ্রে গিয়ে ভোট দিচ্ছেন। এই ভোট গণনা হবে মেশিনে। ভোটদান পর্ব শেষ হলে, ভোটকেন্দ্র বন্ধ হলে সেই সমস্ত নথী নিয়ে ‌যাওয়া হবে সেন্ট্রাল ইলেকশন হেডকোয়ার্টারে।  এরপর ভোটগণনার সাথে সাথে প্রত্যেক রাজ্যের ফলাফল দেখআনো হবে রাজ্যের ওয়েবসাইটে। ‌যে রাজ্যে ‌যে প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট পাবেন তিনি সেই রাজ্যের বিজয়ী। এরপর ইলেক্টররা আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা করবেন। 

মার্কিন ‌যুক্তরাষ্ট্রের নির্বাচনি প্রক্রিয়ায় সাধারণ মানুষের ভোট বা পপুলার ভোট বিশেষ পরিবর্তন আনেনা। প্রর্থীরা ইলেক্টোরাল কলেজে ‌যে ভোট পান তার প্রভাব হয় অনেক প্রত্যক্ষ। তাই সেদিকেই বেশি ঝুঁকে থাকেন প্রর্থীরা। গতবার নির্বাচনে সাধারণ মানুষের ভোট কম পেয়েও ইলেক্টোরাল কলেজে বেশি সংখ্যক ভোট পেয়ে জিতে ‌যান ট্রাম্প। 

বর্তমানে কোভিড পরিস্থিতির কারণে বহু মানুষ ডাক‌যোগে ভোট দান করেছেন, এই ভোট গণনা করতে সময় আরও বেশি লাগতে পারে বলে মনে করা হচ্ছে। এর ফলেই প্রাথমিক স্তরে কোনো প্রার্থী এগিয়ে থাকলেও পরে অবস্থানেপ পরিবর্তন হতে পারে।  

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube