নিউজটাইম ওয়েবডেস্ক : মা ফিরে গিয়েছেন কৈলাসে। তাই বাঙালির মন এমনিতেই ভারাক্রান্ত। সেই ভার আরও বাড়িয়ে তুলেছে ‘অপু’র শারীরিক দুরাস্থার খবর। ভালো নেই সৌমিত্র চট্টোপাধ্যায়। পরিস্থিতি ক্রমশই খারাপের দিকে যাচ্ছে। মঙ্গলবার সকালে হাসপাতাল সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, প্রবীণ এই অভিনেতার একের পর এক অঙ্গ এবার নাকি বিকল হতে শুরু করে দিয়েছে। যদিও মেডিকেল বোর্ড এখনও এই মর্মে কোনও বার্তা দেয়নি। তবে তাঁর কিডনি কাজ করছেন না বলে যেমন জানা গিয়েছে তেমনি তাঁর শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের তারতম্যও নাকি চিকিৎসকদের চিন্তা বাড়িয়েছে। এমনকি তিনি এখন অচেতন অবস্থাতেই ভেন্টিলেশনে রয়েছেন বলেই জানা গিয়েছে।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

