দৈনিক আক্রান্তের সংখ্যা নামল ৩০-এর ঘরে ! সুস্থ হয়েছেন ৬৩ হাজার

নিউজটাইম ওয়েবডেস্ক : ভারতে দৈনিক সংক্রমণের সংখ্যা ক্রমশ নিম্নমুখী। গত একদিনে ৩৬ হাজার ৪৭০ জন নতুন করে আক্রান্ত হয়েছেন মারণ ভাইরাসে। যার ফলে দেশে কোভিড কেসের সংখ্যা বেড়ে হয়েছে ৭৯ লক্ষ ৪৬ হাজার ৪২৯। অন্যদিকে সুস্থ হয়েছেন ৬৩ হাজার ৮৪২ জন। যার ফলে দেশে করোনাজয়ীদের সংখ্যা বেড়ে হল ৭২ লক্ষ ১ হাজার ৭০।

অন্যদিকে মৃতের সংখ্যাও এদিন নিম্নমুখী। গত ২৪ ঘন্টায় ৪৮৮ জন কোভিডের বলি হয়েছেন। যার ফলে দেশে মৃতের সংখ্যা পৌঁছেছে ১ লক্ষ ১৯ হাজার ৫০২। সবমিলিয়ে দেশে অ্যাকটিভ কেসের সংখ্য ৬ লাখে নেমে এসেছে। বর্তমানে ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৬ লক্ষ ২৫ হাজার ৮৫৭। যার মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ হাজার ৮৭০ জন।

এদিকে রাজ্যগুলির মধ্যে আক্রান্তের সংখ্যা অনেকটাই নিচে নেমে এসেছে। মহারাষ্ট্রে গত ২৪ ঘন্টায় মাত্র ৩ হাজার ৬৪৫ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। যার ফলে মারাঠাভূমে সংক্রমণের সংখ্যা বেড়ে হয়েছে ১৬ লক্ষ ৪৮ হাজার ৬৫৫। দৈনিক আক্রান্তের বিচারে মহারাষ্ট্রের পরেই রয়েছে কর্নাটকের নাম। এখানে গত একদিনে ৩ হাজার ১৩০ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। যার ফলে সংক্রমিতে গ্রাফ বৃদ্ধি পেয়ে হয়েছে ৮ লক্ষ ৫ হাজার ৯৪৭।

অন্যদিকে দৈনিক আক্রান্তের বিচারে তৃতীয়তে রয়েছে তামিলনাড়ুর নাম। এখানে গত একদিনে ২ হাজার ৭০৮ জনকে নিয়ে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ৭ লক্ষ ১১ হাজার ৫। অন্ধ্রপ্রদেশে গত সোমবার রাত ১২টা পর্যন্ত নতুন করে ১ হাজার ৯০১টি নতুন কেস ধরা পড়েছে। যার ফলে এই রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮ লক্ষ ৮ হাজার ৯২৪।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube