নিউজটাইম ওয়েবডেস্ক : সোমবার রাত থেকেই অতি আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর কিডনি কাজ করছে না।
গত ৬ অক্টোবর কোভিড পরীক্ষায় পজিটিভ প্রমাণিত হওয়ার পরে হাসপাতালে ভরতি হন অশীতিপর সৌমিত্রবাবু। গতকাল দুপুরে রক্তে প্লেটলেট কাউন্ট বেশ কিছুটা হ্রাস পেলে তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়। সোমবার রাতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক পরিস্থিতি সম্পর্কে সবিস্তারে সংবাদমাধ্যমকে জানান অভিনেতার চিকিৎসকদলের প্রধান অরিন্দম কর। তিনি জানিয়েছেন, ‘তিনি ভালো নেই এবং তাঁর শারীরিক পরিস্থিতির অনেকটাই অবনতি হয়েছে। তাঁর শরীরে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ব্লিডিং আমরা বন্ধ করলেও শরীরে তার প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অভ্যন্তরীণ রক্তক্ষরণ, ডিহাইড্রেশন ও ওষুধের প্রতিক্রিয়ায় ইউরিয়া ক্রিয়েটিনিন-এর মাত্রা বৃদ্ধি পেয়েছে। তাঁর প্রস্রাবের পরিমাণও সন্তোষজনক নয়।’ হাসপাতাল থেকে প্রকাশিত গত রাতের শেষ স্বাস্থ্য বুলেটিনে জানানো হয়েছে, ‘বর্তমান পরিস্থিতি থেকে তাঁকে উন্নত অবস্থায় ফিরিয়ে আনার সব রকম চেষ্টা করা হচ্ছে। তবে এই প্রচেষ্টা খুবই কঠিন। প্রতি মুহূর্তে নতুনতর সমস্যা দেখা দিচ্ছে। বয়জনিত কারণ, একাধিক মারাত্মক জটিল রোগের সমাহার এবং প্রচুর পরিমাণ ওষুধ প্রয়োগে শারীরিক প্রতিক্রিয়ার কারণে সমস্যা জটিলতর হয়ে দাঁড়াচ্ছে।’Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

