BARCELONA, SPAIN - DECEMBER 20: Ronaldinho of FC Barcelona during La Liga match between FC Barcelona and Celta on December 20, 2005 at the Camp Nou stadium in Barcelona, Spain. (Photo by Luis Bagu/Getty Images)
নিউজটাইম ওয়েবডেস্ক : পর্তুগাল তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পরে এবার করোনায় আক্রান্ত হলেন ব্রাজিলের বিশ্বকাপ জয়ী তারকা ফুটবলার রোনালডিনহো। রবিবার নিজের ইনস্টাগ্রামে করোনায় আক্রান্ত হওয়ার খবর জানিয়ে তিনি লিখেছেন, ‘আমি কোভিড-১৯ পরীক্ষা করিয়েছি, রিপোর্ট পজিটিভ এসেছে। আমি ভাল আছি, শরীরে কোনও উপসর্গ নেই।’ তবে শরীরে কোনও উপসর্গ না থাকলেও চিকিৎসকদের পরামর্শে আপাতত সেলফ আইসোলেশনে রয়েছেন ব্রাজিলের কিংবদন্তী ফুবলার।
গত বছরের ডিসেম্বরের শেষের দিকে চিনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস থাবা বসিয়েছে ক্রীড়াঙ্গনেও। একাধিক ফুটবলার, ক্রিকেটার, টেনিস খেলোয়াড় আক্রান্ত হয়েছেন মারণ ভাইরাসে। সংক্রমণ এড়াতে বিভিন্ন দেশেই দীর্ঘদিন খেলাধুলোর ক্ষেত্রে বিশেষ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উয়েফা চ্যাম্পিয়ানশিপ, আইপিএলের মতো বিশ্বের সাড়া জাগানো প্রতিযোগিতা দর্শকশূন্য স্টেডিয়ামে আয়োজিত হয়েছে। এক বছরের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে সিওল অলিম্পিক গেমসও। কিছুদিন আগেই করোনায় আক্রান্ত হয়েছিলেন পর্তুগালের তারকা ফুটবলার সিআর সেভেন বা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কয়েকদিন আগে তাঁর দ্বিতীয় করোনা পরীক্ষার ফলও পজিটিভ এসেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, এক অনুষ্ঠানে যোগ দিতে শনিবার বেলো হরিজোন্তেতে গিয়েছিলেন ব্রাজিলের তারকা ফুটবলার রোনালডিনহো। সেখানে করোনার নমুনা পরীক্ষা করান। আর সেই নমুনা পরীক্ষাতেই তাঁর শরীরে মারণ ভাইরাস শনাক্ত হয়। রবিবার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অসংখ্য অনুরাগীর উদ্দেশে তিনি লিখেছেন, ‘আমি শনিবার থেকে বেলো হরিজোন্তেতে রয়েছি। একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছি। যদিও অনুষ্ঠানটি পিছিয়ে গিয়েছে। তবে শিগগিরই সেখানে সবার সঙ্গে আমার দেখা হবে। সবাইকে আন্তরিক শুভেচ্ছা!’Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

