বিতর্কিত বিজ্ঞাপনের জন্য হিন্দুদের কাছে ক্ষমা চাইল গুজরাতের তানিশক শোরুম

নিউজটাইম ওয়েবডেস্ক : তানিশকের বিজ্ঞাপন নিয়ে জল ঘোলা হয়নি বহু। এটা লাভ জিহাদকে উস্কে দেবে এই অভিযোগ করে উত্তাল হয়েছেন দক্ষিণপন্থীরা। নেটিজেনদের চাপে বিজ্ঞাপনটি প্রত্যাহার করে নিয়েছে টাটা গোষ্ঠী। এবার হিন্দুদের কাছে এই বিজ্ঞাপনের জন্য ক্ষমা চাইল গুজরাতের কচ্ছে একটি তানিশক শোরুম। 

রাজ্যের কচ্ছে গান্ধীধাম শহরের তানিশক স্টোরে সাঁটা একটি হাতে লেখা নোট নিয়ে বিতর্ক।গুজরাতিতে লেখা সেই নোটে বিজ্ঞাপনটিকেও তুলোধোনা করা হয়েছে। পুলিশ জানিয়েছে ১২ অক্টোবর ক্ষমাপ্রার্থনা চেয়ে বার্তা শোরুমের দেওয়ালে সাঁটা হয়েছিল। এখন অবশ্য সেটা সরিয়ে দেওয়া হয়েছে। সেই নোটে লেখা ছিল যে তানিশকের লজ্জাজনক বিজ্ঞাপনের জন্য কচ্ছের হিন্দু সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইছি। তবে তাদের দোকানে হামলা হয়েছে, সেই রিপোর্ট খণ্ডন করেছেন দোকানের মালিক। এই অ্যাড নিয়ে অনেকে ফোন করেছিল বলে জানিয়েছেন তিনি। কচ্ছ-পূর্বের এসপি ময়ূর পাটিল জানিয়েছেন দোকানে কোনও হামলা হয়নি। তানিশক ইংলিশে ক্ষমা চাইলেও স্থানীয়রা যাতে বুঝতে পারেন, তার জন্যই অনেকে গুজরাতিতে লেখার জন্য দোকানদারকে ফোন করে বলে জানান পুলিশ অফিসার। ১২ তারিখ এই সংক্রান্ত কিছু হুমকি দিয়ে ফোন দোকানদারের কাছে এসেছিল বলে জানান পাটিল। 

এই ঘটনা নিয়ে হইচই হওয়ার পর যে এই দোকানে ফোন করেছিল, সেই রমেশ মৈত্র প্রকাশ্যে এসেছে। তবে তার দাবি ব্য়বসায় ক্ষতি করতে চাইনি সে। রমেশ বলে যে সে দোকানে গিয়ে বলেছিল এই বিজ্ঞাপনটি দেখে হিন্দুরা আহত। তাই ক্ষমা চাইতে বলেছিল সে। তানিস্কের ব্যবসায় ক্ষতি হোক সেটা তার উদ্দেশ্য নয় বলেই জানায় রমেশ। 

প্রসঙ্গত এই বিতর্কিত অ্যাডে দেখা যাচ্ছে যে একটি গর্ভবর্তী হিন্দু মেয়েকে তাঁর মুসলমান শ্বশুরবাড়িতে হিন্দু প্রথা মেনে সাধ দিচ্ছে। এই অ্যাড দেখে অনেকেই ক্ষুব্ধ কারণ তাঁদের বক্তব্য এটির সঙ্গে বাস্তবের মিল নেই ও জোর করে হিন্দু মেয়েদের সঙ্গে মুসলমান ছেলেদের বিয়ের ট্রেন্ড এতে বেড়ে যাবে। 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube