বুধবার সামান্য দাম বাড়ল সোনার, উৎসবের মরশুমের মুখে ঊর্ধমুখী রুপোও

নিউজটাইম ওয়েবডেস্ক : মঙ্গলবার দামের পারদ একধাক্কায় বেশ কিছু নীচে নামার পরে বুধবার সামান্য হলেও ভারতীয় বাজারে বৃদ্ধি পেল সোনার দর। 

এ দিন এমসিএক্স সূচকে ০.১৯% বৃদ্ধির জেরে প্রতি ১০ গ্রাম সোনার দাম দাঁড়াল ৫০,৩৪৩ টাকা। পাশাপাশি, সূচকে ০.৩% বৃদ্ধির ফলে প্রতি কেজি রুপোর দাম দাঁড়াল ৬০,৭৩৮ টাকা। 

গতকাল প্রতি ১০ গ্রাম সোনায় ৮৫০ টাকা দাম কমেছিল। রুপোর দাম কেজিতে ২,৬০০ টাকা কমে। 

আন্তর্জাতিক বাজারে এ দিন সোনার দামে বিশেষ পরিবর্তন দেখা যায়নি। তবে আউন্সপ্রতি ১,৯০০ ডলারের নীচে থাকায় প্রভাব পড়েছে লগ্নিকারীদের মনে। 

স্পট গোল্ড সূচকে এ দিন এক আউন্স সোনার দাম যাচ্ছে ১,৮৯২.৮০ ডলার। রুপোর দাম সূচকে ০.২% বৃদ্ধির ফলে আউন্সপ্রতি দর যাচ্ছে ২৪.২২ ডলার।

অন্য দিকে, ডলারের দাম চড়া থাকায় তার প্রভাবে সোনায় বিনিয়োগে ভাটা পড়েছে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। তবে তাঁদের দাবি, নীচু স্তরে সোনার দামে স্থিতি বজায় থাকবে। 

আর্থিক সংস্থা মিলউড কেন ইন্টারন্যাশনাল-এর প্রতিষ্ঠাতা তথা সিইও নিশ ভাট জানিয়েছেন, ‘মুদ্রাস্ফীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে নিরাপদ সম্পদ হিসেবে সাধারণত সোনায় বিনিয়োগের প্রবণতা বৃদ্ধি পায়। আন্তর্জাতিক স্তরে আর্থিক সহায়তা প্যাকেজ চালু না হওয়া পর্যন্ত সোনায় লগ্নিকারীদের ভিড়ে ভাটা দেখা দেবে না। এ ছাড়া, আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন এবং মার্কিন ডলারের দামে উত্থানের প্রভাবেও সোনার বাজারে দামের ওঠাপড়া বহাল থাকবে।’

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube