কেরলে সোনা পাচারকাণ্ডে দাউদ যোগ! চাঞ্চল্যকর দাবি এনআইএ-র

নিউজটাইম ওয়েবডেস্ক : কেরলে সোনা পাচারকাণ্ডে এবার উঠে এল ডি কোম্পানীর নাম। জানা যাচ্ছে আন্ডারওয়ার্ল্ড ডন দাউদের মদতে এদেশে সোনা পাচার করতে চাইছিল রামিস। গত বুধবার আদালতে এমনটাই দাবি করে এনআইএ। এমনকি এই মন্তব্যের পেছনে যথেষ্ট প্রমাণ রয়েছে বলে উল্লেখও করে ন্যাশনাল ইনভেস্টিকেশন এজেন্সি। আসলে এদিন জামিনের আবেদন করেছিল সোনা পাচারকাণ্ডের মূল অভিযুক্ত রামিস। তার বিরোধিতা করতেই এমনটা জানায় এনআইএ-এর আধিকারিকরা।

এনআইএ-র জেরায় রামিস স্বীকার করেছে, সোনা ব্যাবসার জন্য সে আফ্রিকায় গিয়েছিল। সেখানে ডি কোম্পানির আশ্রয়ে ছিল। প্রথমের দিকে তানজানিয়াতে হিরের ব্যবসা শুরু করতে চেয়েছিল সে। কিন্তু পরে দাউদের সাহায্যে এই দেশে সোনার খনির লাইসেন্স নিয়েছিল। উদ্দেশ্য ছিল ভারতে সোনা এনে আরবে সেগুলি পাচার করা। কিছু সেই স্বপ্ন বাস্তব করার আগেই পুলিশের খপ্পরে চলে আসে রামিস।

এদিকে সোনা পাচারকাণ্ডে অপর অভিযুক্ত সরফাউদ্দিনে ফোন থেকে রামিসকে নিয়ে একাধিক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে, যেখান থেকে পরিস্কার যে এই সোনা পাচারের সঙ্গে দাউদ খুব সক্রিয়ভাবে জড়িত। রিপোর্টে আরও বলা হয়েছে কেরলে সোনার চোরাচালান থেকে প্রাপ্ত অর্থ ভারত-বিরোধী ও সন্ত্রাসবাদী কার্যকলাপের জন্য ব্যবহৃত হত। ফলে কোনওভাবেই রামিসকে জামিনে ছাড়া যাবে না বলে দাবি করেন এনআইএ আধিকারিকরা।

প্রসঙ্গত, চলতি বছরের গত জুলাই মাসে তিরুবন্তপুরম এয়ারপোর্ট থেকে ৩০ কেজি সোনা উদ্ধার হয়েছিল। জানা গিযেছিল ওই বিপুল পরিমানের সোনা আরব আমিরতে পাঠানো হচ্ছিল। এই ঘটনায় জড়িয়েছিল রাজনৈতিক স্তরের একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বের নাম। এবার এই ঘটনায় দাউদের যোগ, নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয় বলে মনে করছে তদন্তকারী অফিসাররা।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube