নিউজটাইম ওয়েবডেস্ক : ২০২১ সালে বাংলায় বিধানসভা নির্বাচন। তাই বাঙালির মন জিততে এবার দুর্গাপুজোয় শামিল হতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধন করবেন একটি পুজোমণ্ডপের। ঠিক ছিল, ষষ্ঠীর দিন বাংলার মানুষকে পুজোর শুভেচ্ছা জানাবেন তিনি। কিন্তু সেখানে থেমে তাকলেন না তিনি। বরং একধাপ এগিয়ে বাংলার পুজো উদ্বোধনে প্রধানমন্ত্রী।
এটাই সবচেয়ে বড় খবর। কিন্তু কোন পুজো? আর তা খুঁজতেই হিমশিম খাচ্ছে বিজেপি নেতৃত্ব। বাংলায় দুর্গাপুজো করতে দেওয়া হয় না বলে একাধিকবার অভিযোগ তোলেন অমিত শাহ থেকে নরেন্দ্র নোদী। এবার পুজোকে তারা হাতিয়ার করেছে। কিন্তু গেরুয়া শিবিরের অভিযোগ, শাসকদলের রোষানলের ভয়ে কোনও পুজো কমিটিই সম্মত হচ্ছে না। তাই সল্টলেকের ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টারের পুজোর কথা ভাবছে রাজ্য বিজেপি। মুখে এই কথা বলা হলেও আসলে বাংলায় বিজপিকে কেউ চায় না বলে পাল্টা চাউর করেছে ঘাসফুল শিবির। দলীয় সূত্রে খবর, ষষ্ঠীতে দেবীর বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভার্চুয়ালি দিল্লি থেকে উদ্বোধন করবেন পুজোমণ্ডপের। পুজো উদ্যোক্তাদের সঙ্গে কথাবার্তাও সারা হয়ে গিয়েছে। মঙ্গলবার সেখানে যান সব্যসাচী দত্ত, প্রতাপ বন্দ্যোপাধ্যায়রা। উল্লেখ্য, আগামী বছর বাংলায় ভোট। এবারই দুর্গাপুজো কমিটিগুলিকে ৫০,০০০ টাকা করে দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মনে করিয়ে দিয়েছেন, অন্য রাজ্যে পুজো বন্ধ হলেও এখানে তা হয়নি। পার্বণই হয়ে উঠেছে জনসংযোগের হাতিয়ার। তাই এখন মাঠে নেমে পড়েছে বিজেপিও।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

