নিউজটাইম ওয়েবডেস্ক : কোভিড সংক্রমণ বৃদ্ধির আশঙ্কায় দুর্গাপুজো পিছিয়ে দেওয়ার জন্য কলকাতা হাই কোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা।
আবেদনে বলা হয়েছে,ওনাম উৎসবেরকরে কেরালায় যে হারে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছিল, পশ্চিমবঙ্গে সাড়ম্বরে দুর্গাপুজো পালনের কারণেও একই ভাবে নভেল করোনাভাইরাস সংক্রমণের হার লাফিয়ে বাড়ার সম্ভাবনা রয়েছে। বলা হয়েছে, অতিমারীর প্রকোপ এড়াতে ইতিমধ্যে গণেশ পুজো ও মহরম নিষিদ্ধ করেছে মহারাষ্ট্র সরকার। সেই উদাহরণ মাথায় রেখেই বাংলায় এ বছর দুর্গাপুজো পালনে উৎসব বন্ধ করার নির্দেশ জারি করা হোক। বুধবার হাই কোর্টে দুর্গাপুজো উপলক্ষে উৎসব পালন স্থগিত রাখার জন্য আবেদন জানানো হয়েছে জনস্বার্থ মামলায়। প্রসঙ্গত, ইতিমধ্যে এই বিষয়ে চিকিৎসকদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে সতর্ক করা হয়েছে যে, পুজো উপলক্ষে রাস্তায় মানুষের ঢল নামলে করোনার প্রবল আধিক্য দেখা দেবে রাজ্যে। আপৎকালীন ব্যবস্থা হিসেবে জনসমাগম কমাতে এবার পুজোর উদ্বোধনী অনুষ্ঠান যথাসম্ভব অনলাইনে করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে মেলা বা উৎসবের উপরে। এবার পুজোর কার্নিভালও আয়োজন করা হবে না বলে জানিয়েছে রাজ্য প্রশাসন। আগামী শুক্রবার জনস্বার্থ মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

