স্থিতিশীল সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা, রাতে ঘুমিয়েছেন ফেলুদা

নিউজটাইম ওয়েবডেস্ক : এখনও সঙ্কট কাটেনি বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের তবে, শারীরিক অবস্থা স্থিতিশীল জানানো হল হসপাতালের তরফ থেকে। তবে আচ্ছন্ন ভাব, মানসিক বিভ্রম ও অস্থিরতা এখনও আছে অশীতিপর অভিনেতার মধ্যে, তবে চিকিৎসকরা আশার আলো দেখছেন ঘুমে। গতকাল রাতে ঘুমিয়েছেন তিনি। এখন ডাকলে ক্ষীণ সাড়াও দিচ্ছেন। শরীরে সোডিয়ামের পরিমাণ খানিকটা বেশি আছে। তবে শরীরে অন্যান্য প্যারামিটার স্বাভাবিক আছে।

হাসপাতালের আইটিইউতে থাকলেও চিকিৎসকরা জানান, সঙ্কটজনক অবস্থা হলেও সোমিত্রর শারীরিক অবস্থার উন্নতি দেখা ‌যাচ্ছে। এরফলে আপাতত স্থগিত রাখা হয়েছে ভেন্টিলেশনের সিদ্ধান্ত। অভিনেতার মূত্রনালীর সংক্রমণও কমেছে বেশ খানিকটা, ফলে জ্বরও কম আছে।

ঘটনাবসত, মঙ্গলবার সমস্তদিন, সোশ্যাল মিডিয়ায় কোনোরকম খবর ‌যাচাই না করেই ভাইরাল হতে থাকে অভিনেতার মৃত্যুসংবাদ। বহুক্ষেত্রে দেখা ‌যায় বিদায় ফেলুদা শীর্ষক পোস্টও। এরফলে অত্যন্ত বিরক্ত সৌমিত্র চট্টোপাধ্যায়ের পরিবার। তাঁর কন্যা পৌলমী বলু এই বিষয়ে মঙ্গলবার রাতে পোস্ট করেন ফেসবুকে। তিনি জানান, একজন প্রবীণ অভিনেতা হিসেবে তাঁর বাবার গোপমিয়তা ও শ্রদ্ধা প্রাপ্য। তাঁর হাসপাতালের চিকিৎসাধীন অবস্থআর ছবি ও ভুয়ো মৃত্যু সংবাদ ‌যেভাবে ছড়াচ্ছে তা তাঁর পরিবারের পক্ষে অত্যন্ত দুঃখজনক। সমস্ত দায়িত্বজ্ঞান সম্পন্ন মানুষের উচিত খবর ‌যাচাই করে তবে তা সোশ্যাল মাধ্যমে প্রকাশ করা।

প্রসঙ্গত, গত ৬ই অক্টোবর থেকেই প্রবীণ অভিনেতা করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তী আছেন। হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ অরিন্দম করের নেতৃত্বে ১৬ জন ডাক্তারের একটি বোর্ড গঠন করা হয় অভিনেতার চিকিৎসার জন্য। চিকিৎসক সূত্রে খবর, কোভিড প্রবীণ অভিনেতাকে বিশেষ কাবু না করতে পারলেও, স্নায়ু ঘটিত সমস্যা বেশ কাবু করেছে ফেলুদাকে। ডাক্তারি পরিভাষায় একে বলে কোভিড রিলেটেড এনসেফালোপ্যাথি। সোমবার রাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাইপ্যাপ দেওয়া হলেও এদিন সকালে অবস্থআর উন্নতি হওয়ায় তা বন্ধ করা হয়।  

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube