নিউজটাইম ওয়েবডেস্ক : ফের খানিকটা কমল দৈনিক আক্রান্তের সংখ্যা। সুস্থতার হারেও স্বস্তির নিঃশ্বাস ফেলছে দেশবাসী। গত ২৪ ঘন্টায় দেশে আক্রান্তের সংখ্যা ৭০ হাজার। উল্লেখযোগ্যভাবে বেড়েছে সুস্থতার হার। বর্তমানে চিকিৎসাধীন আছে ৯ লক্ষেরও কম রোগী।
শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যান মন্ত্রকের তরফ থেকে দেওয়া বুলেটিনে মিলেছে বেশ কিছু সুখবর। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৭০,৪৯৬। এর ফলে বর্তমানে দেশে মোট আক্রান্ত ৮,৯৩,৫৯২। ইতিমধ্যে দেশে মোট সুস্থ হয়ে উঠেছেন ৫৯,০৬,০৬৯ জন। গত ২৪ ঘন্টায় দেশে সুস্থ হয়েছেন ৭৮,৩৬৫ জন। বর্তমানে দেশে সুস্থতার হার ৮৫.৫২ শতাংশ। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ৯৬৪। ফলে বর্তমানে করোনা আক্রান্ত হয়ে মৃ্তের সংখ্যা ১,০৬,৪৯০। বর্তমানে দেশে করোনার জেরে মৃত্যুর হার ১.৫৪ শতাংশ। কেন্দ্রের তথ্য অনুযায়ী গত ২৪ ঘন্টায় দেশে কোভিড পরীক্ষা হয়েছে ১১,৬৮,৭০৫ জনের। গত সপ্তাহ থেকেই দেশে দৈনিক সংক্রমণের হার কমছে। সোমবার এই হার ছিল বেশ কিছুদিনের মধ্যে কম, কম ছিল মৃতের সংখ্যাও। তবে মাঝে বৃহস্পতিবার এই গ্রাফ খানিকটা বেড়ে ৮০ হাজার ছাড়িয়ে যায়। তবে শুক্র, শনিবার নাগাদ ফের খানিকটা স্বস্তি মেলে। অন্যদিকে, বৃহস্পতিবার রাজ্যে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ৩৫২৬। এই আক্রান্তের সিংহভাগের উৎস কলকাতা ও উত্তর চব্বিশ পরগণা। পুজোর মুখে রাস্তায় বাড়ছে ভিড়, সেই সাথে ক্রমাগত বাড়ছে আক্রান্তের সংখ্যা। বৃহস্পতিবার পর্যন্ত পাওয়া তথ্যে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ২,৮৪,০৩০। এর মধ্যে চিকিৎসাধীন আছেন ২৮,৮৫৪ জন। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬৩ জনের। এর ফলে রাজ্যে মোট মৃতের সংখ্যা ৫৪৩৯। রাজ্যে সুস্থতার হার ৮৭.৯৩ শতাংশ।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

