নিউজটাইম ওয়েবডেস্ক : দু’দিনের জেলাসফর সেরে শহরে এসেই বিজেপির বিক্ষোভের নমুনা দেখতে ভবানী ভবনে ছুটে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সকাল থেকেই বিজেপির নবান্ন অভিযান ঘিরে উত্তপ্ত কলকাতা ও হাওড়ার একাংশ। তার জেরে কার্যত অবরুদ্ধ হয়েছে পুরো শহর। এই কথা ঝাড়গ্রামে থাকতেই কানে গিয়েছে মুখ্যমন্ত্রীর।
পাশাপাশি, বিজেপির মিছিল থেকে বোমা ছোঁড়ার ছবি, আগ্নেয়াস্ত্র উদ্ধার, পুলিশকে ঢিল ছোঁড়ার ছবি সামনে এসেছে। সেই কারণেই উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী এদিন দুপুরে হেলিকপ্টারে ডুমুরজলা স্টেডিয়ামে নামার সঙ্গে সঙ্গেই সেখান থেকে সরাসরি চলে যান রাজ্য পুলিশের সদর দফতর ভবানী ভবনে। সেখানে গিয়ে ডিজি, স্বরাষ্ট্রসচিব-সহ উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখেন এদিনের ঘটনার ভিডিয়ো ফুটেজ। এদিন মুখ্যমন্ত্রী কলকাতায় ফিরে সোজা ভবানী ভবনে ডিজির কনফারেন্স রুমে গিয়ে দীর্ঘক্ষণ ধরেই ফুটেজ দেখেন আজকের অভিযানের। এরপর পুলিশকে যথাযথ নির্দেশ দেন। পাশাপাশি, পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ভাটপাড়ার বাসিন্দা বলবিন্দর সিং-এর কাছ থেকেই ওই আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। তিনি ব্যারাকপুরের বিজেপি সাংসদের এক ঘনিষ্ঠ সঙ্গীর সঙ্গে ছিলেন। ফলে মনে করা হচ্ছে, মণীশ শুক্লার পর ফের অর্জুনকে নিয়ে জলঘোলা হতে চলেছে। জানা গিয়েছে, এদিনের এই নবান্ন অভিযানের হিংসার ঘটনায় ইতিমধ্যেই প্রায় ২০ জনকে পুলিশ আটক করেছে। তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে। মূলত, আগ্নেয়াস্ত্র উদ্ধার, বোমা ছোঁড়া, ব্যারিকেড ভাঙ্গা এই সব নিয়েই এঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর পেছনে কোনও নাশকতামূলক উদ্দেশ্য ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ভবানীভবন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী সোজা চলে যান কালীঘাটের বাড়িতে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

