নবান্ন অভি‌যান ঘিরে বিজেপি নেতাদের বিরুদ্ধে এফআইআর, তালিকায় আছেন কৈলাস, মুকুলের মত হেভিওয়াটরাও

নিউজটাইম ওয়েবডেস্ক : নবান্ন অভি‌যানে বেআইনি জমায়েতের অভি‌যোগে বিজেপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে হেস্টিংস থানার পুলিশ। এই এফআইআরে কৈলাস বিজয়বর্গী, মুকুল রায় সহ প্রায় ২৫ জনেরও বেশি বিজেপি নেতা নেত্রীদের নাম আছে। বিভিন্ন কারণে ৭ টি এফআইআর দায়ের করা হয়েছে।

এই এফআইআরে কৈলাস, মুকুল ছাড়াও নাম আছে, কেট চট্টোপাধ্যায়, অর্জুন সিং, রাকেশ সিং, জয় প্রাকস মজুমদার, ভারতী ঘোষ, বিশ্বজীত ঘোষ, বিপুল সরকারের। এফআইআরে দাবি করা হয়, অভি‌যানের সময় আইনভঙ্গ করা হয়েছে। পুলিশ ও বিজেপি কর্মীদের সংঘর্ষে বিজেপি নেতাদের পাশাপাশি সেখানে উপস্থিত বিভিন্ন দূস্কৃতি পুলিশের ওপর চড়াও হয়। এফআইআরে পুলিশের মূল অভি‌যোগ আছে, এই অভি‌যানের জন্যে ‌যান চলাচল ব্যহত হয়েছে। সাধারণ মানুষ বিপদে পড়েছে বলে উল্লেখ করা হয় এফআইআরে। এছাড়াও বলা হয়েছে এই সংঘর্ষে ইচ্ছাকৃত ভাবে সরকারি সম্পত্তি নষ্ট করেছে বিজেপি কর্মীরা। এই একাধিক অভি‌যোগে প্রায় ৭টি এফআইআর দায়ের করেছে হেস্টিংস পুলিশ।

প্রসঙ্গত, বৃহস্পতিবার বিজেপির নবান্ন অভি‌যানকে কেন্দ্র করে কলকাতা ও হাওড়ার বিস্তীর্ন অঞ্চল রণক্ষেত্র হয়ে ওঠে। মুখোমুখি সংঘাত বাধে বিজেপি কর্মী নেতা ও পুলিশের মধ্যে। বিজেপি কর্মীরা পুলিশকে লক্ষ করে ইট পাটকেল ছোঁড়ে, তার সাথে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্রও। এই অভি‌যানের মধ্যেমে রাজ্যে সাধারণ মানুষের মনে খানিকটা সহানুভুতি উদ্রেকের উদ্দেশ্য একেবারে মাঠে মারা গেল কেন্দ্রীয় শাসক দলের। বৃহস্পতিবারের বিজেপি নেতা কর্মীদের দাপাদাপির ছবি প্রকাশ্যে আসতে তা বাংলার মানুষের মনের কাছে দলকে আনতে পারেইনি, বদলে দলের ভাবমূর্তি বেশ খানিকটা নষ্ট হল বলেই মনে করছেন অনেকে।

 

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube