কাঁদানে গ্যাস-লাঠিচার্য-জলকামানে রণক্ষেত্র মহানগর

নিউজটাইম ওয়েবডেস্ক : বিজেপির কর্মসূচির শুরুর আগেই অশান্তি। কলকাতার বিভিন্ন জায়গায় ব্যাপক যানজট শুরু হয়েছে। বৃহস্পতিবার একাধিক ইস্যু নিয়ে আজ বিজেপির নবান্ন অভিযান। বুধবার রাতেই শহরে এসেছেন বিজেপির যুব মোর্চার জাতীয় সভাপতি তেজস্বী সূর্য। এদিকে বিজেপির অভিযান শুরু হতেই অশান্তি সূত্রপাত।মিছিলকে কেন্দ্র করে চলছে টিয়ার গ্যাসের সেল ফাটানো এবং জলকামানও ব্যবহার করছে পুলিশ।

এদিকে, স্যানিটাইজেশনের জন্য দু’দিন বন্ধ রাখা হয়েছে নবান্ন। যদিও পদ্মশিবিরের এই র‍্যালিকে ঘিরে রয়েছে বাড়তি পুলিশি প্রহরা। রাস্তায় মোতায়েন থাকছে প্রায় ৮ হাজার পুলিশকর্মী। যদিও বিরোধী বিজেপির দাবি তাঁদের এই অভিযানে যেতে আটকে দেওয়া হচ্ছে। যা নিয়ে একাধিক এলাকায় শুরু হয়েছে বিজেপি কর্মীদের বিক্ষোভ। ডানকুনিতে বিজেপির অবরোধ।

কলকাতা ও হাওড়া মিলে চার জায়গায় জমায়েত করেছেন বিজেপি কর্মী সমর্থকরা। একটি রাজ্য বিজেপির সদর দফতর সেন্ট্রাল অ্যাভিনিউ খেকে। দ্বিতীয়টি হেস্টিংস থেকে, তৃতীয়টি হাওড়া ময়দান এবং চতুর্থ মিছিল শুরু হবে সাতরাগাছি থেকে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube