স্বামীজির বাড়িতে তেজস্বী, রাজ্যজুড়ে ধুন্ধুমার কাণ্ড বাঁধালো বিজেপি নেতা–কর্মীরা

নিউজটাইম ওয়েবডেস্ক : আজ ফাঁকা নবান্নে বিজেপি’‌র অভিযান। এই উপলক্ষ্যে বিজেপি’‌র সর্বভারতীয় যুব মোর্চার সভাপতি তেজস্বী সূর্য সাতসকালেই পৌঁছে গেলেন স্বামী বিবেকানন্দের বাড়িতে। সেখানে আশীর্বাদ নিলেন স্বামীজির কাছ থেকে। তারপরে দলীয় কর্মীদের নিয়ে সেই ছবি তুলে তা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়া হল। সেখান থেকেই তাঁরা আওয়াজ তুললেন ‘‌পায়ে পায়ে উড়িয়ে ধুলো, এবার সবাই নবান্ন চলো।’‌ কিন্তু নবান্নে তো স্যাননিটাইজেশনের কাজ চলছে।

এই ফাঁকা মাঠে গোল দিতে নেমে শক্তিপ্রদর্শন করছে তাঁরা। ইতিমধ্যেই ডানকুনি টোল প্লাজার কাছে রাস্তা অবরোধ করেছে বিজেপি কর্মী–সমর্থকরা। ধুলাগড়ে পুলিশ বিজেপি’‌র বাস আটকাতেই কর্মী–সমর্থকরা পুলিশের উপর চড়াও হয়। তাতে পুলিশকে মৃদু লাঠিচার্জ করতে হয়। সেনারপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনে ভাঙচুর করে তাঁরা। পুলিশের সঙ্গে রীতিমতো খণ্ডযুদ্ধ বেঁধে যায়। তারপর কলকাতায় এসে মুখ্যমন্ত্রীর বাসভবনের কাছে চিৎকার করে জয় শ্রী রাম বলতে থাকে।

এদিনের নবান্ন অভিযানে বিবেকানন্দের বাড়িতে যাওয়া বিজেপি নেতারা তারপর নবান্নের উদ্দেশ্যে মিছিল করে বেরিয়ে পড়ে। কোনওরকম বিশৃঙ্খলা যাতে করতে না পারে তার জন্য এই মিছিলের আগে পুলিশ ও র‌্যাফ ছিল। বিজেপি ‌যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্যের সঙ্গে পা মেলান সৌমিত্র খান, নিশীথ প্রামাণিক–সহ আরও অনেক হেভিওয়েট নেতা। এখান থেকে মুখ্যমন্ত্রীকে কড়া ভাষায় আক্রমণ করে তেজস্বী বলেন, ‘‌মমতা দিদি ভয় পেয়েছেন, ইয়ে ডর আচ্ছা হ্যায়।’‌ শিল্প, কর্মসংস্থান, আইনশৃঙ্খলা–সহ একাধিক দাবিতে বিজেপি’‌র যুব মোর্চার এই নবান্ন অভিযান কর্মসূচি। যার সঙ্গে যোগ হয়েছে টিটাগড়ের বিজেপি নেতা মণীশ শুক্লা খুনের ঘটনার ইস্যুও।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube