নিউজটাইম ওয়েবডেস্ক : নবান্ন অভিযানের সকাল থেকেই কলকাতা ও হাওড়া শহরের রাস্তাজুড়ে কার্যত গুণ্ডামি শুরু করে দিল বিজেপি। যুব মোর্চার নবান্ন অভিযানের নামে সকাল ১০টা থেকেই শহরের রাস্তার দখল নিয়ে রেখেছে। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিজেপি মহিলা সমর্থকদের বিক্ষোভ। নজিরবিহীনভাবে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিক্ষোভ দেখিয়ে আটক হলেন এক ডজনের বেশি বিজেপি সমর্থক।
এর পাশাপাশি, হাওড়া ময়দান, সাঁতরাগাছি, বিজেপির সদর দফতর, নবান্ন-সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গায় বিশাল পুলিশবাহিনী, র্যাফ, কমব্যাট ফোর্স, জলকামান সবই প্রস্তুত রয়েছে। তবে বিজেপি নেতাদের দাবি, মিছিলকে ব্যর্থ করতে তৃণমূল কংগ্রেস নয়, ময়দানে নেমেছে পুলিশ। সাঁতরাগাছি, হাওড়া, উত্তর ২৪ পরগণার বিভিন্ন অঞ্চল থেকে আসা বিজেপি কর্মীদের বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। যাতে কেউ মিছিলে যোগ না দেন, সেই হুমকি দিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে। এদিন সকাল সওয়া দশটা নাগাদ কালীঘাটে বিক্ষোভকারীদের সঙ্গে ধরপাকড় শুরু হয় পুলিসের। সকাল সকাল কোনও প্ররোচনা ছাড়াই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বিক্ষোভে বসেন মহিলা মোর্চার সমর্থকরা। বিক্ষোভকারীরা কালীঘাট মন্দিরে যাওযার দিকের রাস্তা দিয়ে ঢোকেন বলেই খবর। যদিও তাঁদের আটক করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। যদিও পুলিশের দাবি, সরকারের পক্ষ থেকে করোনা বিধির কথা আগেই বলা হয়েছে। সেই কারণে ওই নিয়ম মেনে মিছিল করা হয়নি। তাছাড়া মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ১৪৪ ধারা জারি থাকে সবসময়। অন্যদিকে, ইতিমধ্যেই এই অশান্তির আঁচ ছড়িয়েছে শহর ও শহরতলির অন্য জায়গায়। ইতিমধ্যেই সেন্ট্রাল অ্যাভিনিউতে বিজেপি অফিসের সামনে উত্তেজনা বাড়ছে। পুলিশ সূত্রের খবর, এই মিছিলকে হাওড়া ব্রিজেই আটকে দেওয়া হবে। তবে সায়ন্তন বসু, সৌমিত্র খাঁ, রাজু বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা জানিয়েছেন, যেখানে পুলিশ আটকাবে, সেখানেই রাস্তায় বসে পড়া হবে।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

