সুশান্ত মামলা : মাদককাণ্ডে গ্রেফতার রিয়া,শৌভিকের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়ল

নিউজটাইম ওয়েবডেস্ক : আপতত বাইকুল্লা জেলেই বন্দি থাকবেন রিয়া চক্রবর্তী। ফের বাড়ল সুশান্ত মামলার মূল অভিযুক্তের বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ। আজ, ৬ অক্টোবর শেষ হচ্ছিল রিয়া চক্রবর্তী, তাঁর ভাই শৌভিক চক্রবর্তী সহ সুশান্ত মামলার সঙ্গে জড়িত মাদককাণ্ডে গ্রেফতার ১৮ জনের বিচারবিভাগীয় কাস্টডির মেয়াদ। এদিন বিশেষ এনডিপিএস আদালত রিয়া, শৌভিকের হেফাজতের মেয়াদ বাড়িয়ে দিলেন ২০ অক্টোবর পর্যন্ত। এই মুহূর্তে তালোজা জেলে বন্দি রয়েছেন শৌভিক চক্রবর্তী, তথা সুশান্তের হাউজ ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা এবং পরিচারক দীপেশ সাওয়ান্ত। সকলেরই বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়িয়ে দিয়েছে সেশন কোর্ট। 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube