নিউজটাইম ওয়েবডেস্ক : এবার সোশ্যাল মিডিয়ায় বিজেপি–কে ‘দলিত বিরোধী’ আখ্যা দিয়ে হাথরাস–কাণ্ডের প্রতিবাদ জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরপ্রদেশে দলিতদের ওপর অত্যাচার এবং হাথরাসে নির্যাতিতার সঙ্গে যে অমানবিক ঘটনা ঘটেছে তার প্রতিবাদ জানিয়ে শনিবারই কলকাতায় মিছিল করেন মুখ্যমন্ত্রী। করেন প্রতিবাদ সভাও। এর পরই আজ, রবিবার তিনি টুইট করে এর বিরুদ্ধে সরব হলেন।
তিনি এদিনের টুইটে লিখেছেন, ‘বিজেপি–শাসিত রাজ্যগুলিতে দলিতদের ওপর অত্যাচারের কথা আজ সবারই জানা। সে সব আর গোপন নেই। ওই দলের দলিত–বিরোধী নীতি আজকের তারিখে এবং এই যুগে জাতপাতের রাজনীতিকে প্রশ্রয় দেয়। তাঁদের (দলিত সম্প্রদায়ের মানুষের) কষ্ট বিজেপি এবং এই দলের নেতাদের কখনওই শান্তিতে থাকতে দেবে না।’
এর পরই হিন্দিতে দুই লাইনের একটি প্রতিবাদী–ছড়া লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সেখানে লিখেছেন, ‘দলিতদের যারা সর্বনাশ করছে, সেই বিজেপি ধ্বংস হয়ে যাবে।’
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

