দেশে কমল দৈনিক আক্রান্তের হার আশার আলো দেখছেন চিকিৎসকরা

নিউজটাইম ওয়েবডেস্ক : দেশে করোনা আক্রান্তের হার বেশ খানিকটা নিচের দিকে। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করে আক্রান্তের সংখ্যা ৭৪ হাজারের থেকে কিছুটা বেশি। তবে এর ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ লক্ষের বেশ কিছুটা বেশিই।

গত সপ্তাহ থেকে দেশে দৈনিক আত্কান্তের হার কমছে, এবং সেই সাথে বাড়ছে সুস্থতার হারও। গত মঙ্গলবার দৈনিক আক্রান্তের সংখ্যা নেমে ৭০ হাজারে দাঁড়িয়েছিল। এই দিন সেপ্টেম্বর মাসে প্রথম দৈনিক মৃতের হার এক হাজারের নিচে নামে, এদিন মৃতের সংখ্যা ছিল ৭৭৬। তবে বুধবার ফের সেই সংখ্যা বেড়ে  দাঁড়ায় ৮০ হাজারে। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৫১ লক্ষ। তবে তার আগের দিনও বেশ কিছুদিনের মধ্যে সমথেকে কম সংখ্যক আক্রান্ত হয়। এই দিন আক্রান্তের সংখ্যা কমে হয় ৮২,১৭০। এইদিন মৃ্ত্যুর সংখ্যা ছিল ১১০০জন। বৃহস্পতিবার এই হার একই থাকলেও শুক্র শনিবার তা কমতে থাকে। শুক্রবার দৈনিক সংক্রমণের হার কমে দাঁড়ায় ৮১,৪৮৪। শনিবার এই সংখ্যা দাঁড়ায় ৮০ হাজারের নীচে। রবিবার ২৪ ঘন্টায় সংক্রামিতের সংখ্যা ৭৫,৮২৯। সোমবার এই সংখ্যা আরও কমে ‌যায়।

সোমবার মেডিক্যাল বুলেটিনে জানানো হয়, দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৭৪,৪৪১ জন। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা দঁড়িয়েছে ৬৬,২৩,৮১৫ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৫৫,৮৬,৭০৩। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৭৬,৭৩৭ জন। বর্তমানে দেশে সুস্থতার হাক ৮৪.৩৪ শতাংশ। এখনও ‌প‌র্যন্ত দেশে করোনার কারণে মৃত্যু হয়েছে ১,০২,৬৮৫ জনের। গত ২৪ ঘন্টায় মৃ্ত্যু হয়েছে ৯০৩ জনের। বর্তমানে দেশের মৃ্ত্যুর হার ১.৫৫ শতাংশ। গত ২৪ ঘন্টায় সারা দেশে মোট করোনা পরীক্ষা হয়েছে ৯,৮৯,৮৬০ টি।

অন্যদিকে ক্রমাগত বেড় চলেছে। গত ২৪ ঘন্টায় আরও আক্রান্ত ৩,৩৫৭ জন। রাজ্য সাস্থ্য দফতর ও পরিবার কল্যান বিভাগ থেকে সোমবার জানানো হয় রাজ্যে বর্তমানে মোট আক্রান্ত ২ লক্ষ ৭০ হাজার ৩৩১। সুস্থ হয়ে উঠেছেন ২,৯৮৬। মোট সুস্থ হয়েছেন ২ লক্ষ ৩৭ হাজার ৬৯৮ জন। বাংলা. বর্তমানে সুস্থতার হার ৮৭.৯৩ শতাংশ। মৃত্যু হয়েছে ৫,১৯৪ জনের। গত ২৪ ঘন্টায় রাজ্যে মৃত্যু ৬২ জনের।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube