আগামী জুলাইয়ের মধ্যে ২২-২৫ কোটি দেশবাসীকে করোনা টিকা দেওয়া হবে, আশা কেন্দ্রের

নিউজটাইম ওয়েবডেস্ক : আগামী বছরের গোড়ার দিকেই ভারতে করোনাভাইরাসের টিকা মিলবে বলে আগেই আশাপ্রকাশ করেছে কেন্দ্র। আর প্রাথমিক জুলাইয়ের মধ্যে দেশের ২২-২৫ কোটি মানুষকে সেই টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নেওয়া হচ্ছে। এমনটাই জানালেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।

রবিবার ‘সানডে সংবাদ’-এ চতুর্থ পর্বে কলকাতার এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর প্রশ্নের জবাবে হর্ষবর্ধন জানান, বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতেও যুদ্ধকালীন তৎপরতায় করোনা টিকা সংক্রান্ত কাজ চলছে। সেজন্য একটি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ কমিটিও আছে। পুরো বিষয়টির দেখভাল করছে সেই কমিটি। 

তিনি বলেন, ‘মোটামুটি আমাদের অনুমান ও লক্ষ্য হল, ২০২১ সাালের জুলাইয়ের মধ্যে ৪০০-৫০০ মিলিয়ন ডোজ পাওয়া এবং সেটি ব্যবহার করা। যা প্রায় ২২-২৫ কোটি মানুষকে দেওয়া হবে।’

আর কী কী গুরুত্বপূর্ণ কথা বলেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী, দেখে নেওয়া যাক

১) বিশ্বের অন্যান্য দেশের মতো ভারতেও যুদ্ধকালীন তৎপরতায় করোনা টিকা সংক্রান্ত কাজ চলছে।

২) কেন্দ্র একটি তালিকা তৈরি করছে। কারা কারা টিকা প্রদানের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন, তাঁদের তালিকা দেবে রাজ্য। অক্টোবরের মধ্যে সেটা হবে। কোল্ড চেনের বিষয়ে তথ্য দেবে রাজ্য।

৩) প্রাথমিকভাবে আগামী বছর জুলাইয়ের মধ্যে ২২-২৫ কোটি ভারতবাসীকে করোনার টিকা দেওয়া হবে। তাতে ৪০০-৫০০ মিলিয়ন ডোজ ব্যবহার করা হবে। এগুলি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে বিবেচনা করা হচ্ছে।

৪) করোনা নিয়ন্ত্রণের জন্য বিশ্ব ব্যাঙ্ক-সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছে ভারত ।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube