সিবিআই তদন্তে আস্থা নেই হাথরাসের নির্যাতিতার পরিবারের

নিউজটাইম ওয়েবডেস্ক : হাথরাসের দলিত যুবতীর গণধর্ষণের ঘটনা নিয়ে শনিবার রাতেই সিবিআই তদন্তের সুপারিশ করেছেন ‘জঙ্গলরাজ’ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর তাঁর এই সিদ্ধান্ত যে গোটা ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য, তা নিয়ে সন্দেহ নেই নির্যাতিতার পরিবারের। তাই এদিন রাতেই নির্যাতিতার দাদা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘সিবিআই তদন্তের উপরে কোনও আস্থা নেই। পরিবারের পক্ষ থেকে সিবিআই তদন্তের দাবি জানানো হয়নি।’ সেই সঙ্গে তাঁর দাবি, ‘বিচারবিভাগীয় তদন্ত হোক। সুপ্রিম কোর্টের কোনও বিচারপতির নজরদারিতে তদন্ত হোক।’ 

যোগী আদিত্যনাথের সিবিআই তদন্তের সুপারিশ যে পুরোটাই আইওয়াশ, তা বোঝা গিয়েছে ঘটনার তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দলের (সিট) এক সদস্যের কথায়। এদিন রাতে তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ‘হাথরাসের ঘটনায় তদন্তের কাজ চালিয়ে যাবে সিট। সিবিআইয়ের পাশাপাশি সিটের তদন্তও চলবে।’ আর এখানেই প্রশ্ন উঠেছে, একই সঙ্গে দুই তদন্তকারী দল কীভাবে তদন্ত চালাবে?

আচমকাই কেন যোগী আদিত্যনাথ সিবিআই তদন্তের নির্দেশ দিলেন, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। একাংশের মতে, দেশজুড়ে প্রতিবাদের যে ঝড় উঠেছে, তাতে চাপে পড়েই সিবিআই তদন্তের সুপারিশ করেছেন ‘জঙ্গলরাজের’ মুখ্যমন্ত্রী অজয় সিং বিস্ত ওরফে যোগী আদিত্যনাথ। কিন্তু অন্য অংশ মনে করছেন, ‘হাথরাসের ঘটনা ধামাচাপা দিতেই কেন্দ্রের বিজেপি সরকারের আজ্ঞাবহ দাসানুদাসে পরিণত হওয়া সিবিআইকে দিয়ে তদন্তের সিদ্ধান্ত নিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। কেননা, সিবিআই তদন্ত শুরু হলে  বিরোধীরা আর রাজনৈতিক প্রতিবাদ জানাতে পারবেন না। তদন্তের নামে সময় নষ্ট করে সিবিআই আধিকারিকরা প্রতিবাদ আন্দোলনকে পুরো ঠাণ্ডি ঘরে পাঠাতে পারবেন। যেমনটা মধ্যপ্রদেশের ব্যাপম কেলেঙ্কারির ক্ষেত্রে ঘটেছিল।  

সূত্রের খবর, বিজেপি শীর্ষ নেতৃত্বের পরামর্শেই সিবিআই তদন্তের সুপারিশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। দলিত যুবতীকে ন্যায়বিচার পাইয়ে দেওয়ার জন্য নয়, বরং মৃত যুবতীকে রাতারাতি পুড়িয়ে দিয়ে তথৃ প্রমাণ লোপাটের চেষ্টা চালানো হাথরাসের ‘ভিলেন’ জেলাশাসক ও বহু অপকর্মের ‘নায়ক’ প্রবীণ লক্সকরকে আড়াল করতেই ‘বিশ্বাসযোগ্যহীন’ তদম্ত সংস্থায় পরিণত হওয়া সিবিআইকে আসরে নামানো হচ্ছে। আর সেটা বুঝতে পেরেই মৃতার পরিবারের পক্ষ থেকে এদিন রাতেই সিবিআই তদন্তের বিরোধিতা করা হয়েছে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube