ভারতে অতিমারীর বলি লাখ ছাড়াল, ২৪ ঘণ্টায় মৃত ১০৬৯

নিউজটাইম ওয়েবডেস্ক : ভারতে এবার Covid-19 জনিত মৃতের সংখ্যা লাখের গণ্ডি পেরিয়ে গেল। অতিমারীতে মৃত্যুর হারে আন্তর্জাতিক তালিকায় তৃতীয় সর্বোচ্চ স্থানে পৌঁছে গেল দেশ।

শুক্রবার হিন্দুস্তান টাইমস কোভিড ট্র্যাকার প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ভারতে কোভিডের বলি হয়েছেন ১,০০,৮৯৬ জন। তালিকার প্রথম স্থানে রয়েছে আমেরিকা, যে দেশে কোভিড আক্রান্ত ২,১২,০০০ জন মারা গিয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল, যেখানে মৃতের সংখ্যা ১,৪৪,০০০ ।

অ্যাক্টিভ কোভিড আক্রান্ত রোগীর অনুপাতে ভারতে মৃতের হার ১.৫৬%, যা আন্তর্জাতিক গড় ২.৯৮% এর চেয়ে অনেকটাই কম। শুধু তাই নয়, আমেরিকা (২.৮৪%) ও ব্রাজিলের (২.৯৯%) এর চেয়েও তা পিছিয়ে।

তবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের পর থেকে ভারতে দৈনিক মৃত্যুর হার বিশ্বের যে কোনও দেশের হিসাবকে ছাড়িয়ে গিয়েছে। গত কয়েক সপ্তাহে দেশে দৈনির গড় মৃত্যুর হার দাঁড়িয়েছে ১,০৬৫। তুলনায় আমেরিকায় এই হার ৭৫৫ ও ব্রাজিলে ৭১৩। এর জেরে বর্তমানে বিশ্বে কোভিড মৃত্যুর হারে বৃহত্তম অবদান ভারতেরই। 

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসাবে, গত ২৪ ঘণ্টায় ভারতে কোভিড জনিত মৃতের সংখ্যা ১,০৬৯। এই হিসাবে মোট কোভিড মৃতের সংখ্যা ১,০০,৮৪২। গত ২৪ ঘণ্টায় ২,৭৭৮৯ জন রোগীর সন্ধান পাওয়ায় বর্তমানে দেশে মোট অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৯,৪৪,৯৯৬, অর্থাৎ ১৪.৬০%। 

গত ২৪ ঘণ্টায় ৭৫,৬২৮ জনকে ধরলে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মোট ৫৪,২৭,৭০৬ জন, অর্থাৎ ৮৩.৮৪%। ভারতে বর্তমানে কোভিড আক্রান্তের সংখ্যা ৬৪,৭২,৫৪৪। এর মধ্যে নতুন রোগীর সংখ্যা ৭৯,৪৭৬। 

রাজ্যভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, শুক্রবার পর্যন্ত মহারাষ্ট্রে কোভিড মৃত্যুর সংখ্যা ৩৭,৪৮০, যা সারা দেশের ৩৭ শতাংশ। এর পরেই রয়েছে তামিলনাডু, যেখানে মোট মৃতের সংখ্যা ৯,৬৫৩। তৃতীয় স্থানে কর্নাটক, যেখানে কোভিডআক্রান্ত হয়ে মারা গিয়েছেন ৯,১১৯ জন।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube