লকডাউনে মকুব করা ঋণের কিস্তিতে অতিরিক্ত সুদ নেবে না কেন্দ্র, হলফনামা সুপ্রিম কোর্টে

নিউজটাইম ওয়েবডেস্ক : অবশেষে সুপ্রিম কোর্টের কাছে নতিস্বীকার করল কেন্দ্রীয় সরকার। শনিবার শীর্ষ আদালতে কেন্দ্রীয় সরকার জানিয়েছে লকডাউনের ছয় মাস সুদের উপর যে অতিরিক্ত সুদ তা মকুব করতে প্রস্তুত। গত মার্চ থেকে অগস্ট পর্যন্ত লকডাউনের কারণে ঋণের কিস্তি মকুব করার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। কিন্তু কিস্তি মকুব করলেও মকুব হওয়া কিস্তির উপর অতিরিক্ত সুদ চাপিয়েছিল কেন্দ্র।

সেই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয়। দীর্ঘ সওয়াল জবাবের পর শনিবার কেন্দ্রীয় সরকারের পক্ষ সলিসিটার জেনারেল তুষার মেহেতা জানান, মার্চ থেকে অগস্ট পর্যন্ত সময়ে সুদের উপর যে সুদ তা মকুব করতে প্রস্তুত কেন্দ্র। মূলত এই সুবিধা গাড়ি ঋণ, শিক্ষা ঋণ, বাড়ি ঋণ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য নেওয়া ঋণ ও ক্রেডিট কার্ডের উপর পাওয়া যাবে। যদিও এই নিয়ে সুপ্রিম কোর্টে এখনও কোনও সিদ্ধান্ত নেয়নি। সোমবার পরবর্তী শুনানি হবে।

কেন্দ্র শনিবার শীর্ষ আদালতে জানিয়েছে, লকডাউনের সময়ে সাধারণ মানুষের যন্ত্রণা ও ভার লাঘব করার জন্য সুদের উপর যে সুদ তা মকুব করতে প্রস্তুত। এর জন্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির ৬ লক্ষ কোটি টাকা ক্ষতি হবে। কিন্তু সাধারণ মানুষের কথা ভেবে এই ক্ষতির সম্মুখিন হতে প্রস্তুত। উল্লেখ্য, লকডাউনে না দেওয়া কিস্তির সুদের উপর সুদ লাগু করে সুপ্রিম কোর্টে ভৎর্সনার সম্মুখিন হয়েছে কেন্দ্র। এদিন সেই কারণেই সরকারে তরফ থেকে এই হলফনামা জমা দেওয়া হয়।

প্রসঙ্গত, গত এক মাস ধরেই এই অতিরিক্ত সুদ নিয়ে বারংবার সুপ্রিম কোর্টে মুখ পুড়েছে সরকারের। কেন সরকার লকডাউন করার পরেও সাধারণ মানুষের উপর অতিরিক্ত সুদ চাপাচ্ছে তা বোধগম্য হচ্ছে না, আগেই জানিয়েছিল শীর্ষ আদালত। যদিও এদিনের এই হলফনামার পর পরিস্থিতির হয়তো খানিকটা বদল হবে তা বলাই যায়।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube