নিউজটাইম ওয়েবডেস্ক : কোভিড পজিটিভ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। স্বয়ং রাষ্ট্রপতি ট্যুইট করে জানালেন এই কথা। তিনি ট্যুইট করে জানান, বৃহস্পতিবার রাতে তাঁর ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁদের চিকিৎসা শুরু হয়েছে, এবং তারা ইতিমধ্যেই কোয়ারেন্টাইনে রয়েছেন। এই খবর জানিয়ে মার্কিন প্রধান জানান, এই বিমুখ পরিস্থিতি আমরা একসাথে কাটিয়ে উঠবো।সস্ত্রীক মার্কিন প্রেসিডেন্টের আরোগ্য কামনা করে সকালে ট্যুইট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বৃহস্পতিবার ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা হোপ হিকসের করোনা রিপোর্ট পজিটিভ আসার পরই, সে বিষয়ে ট্যুইট করেন রাষ্ট্রপতি। তিনি লেখেন, হোপ হিকসের কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। তার চিকিৎসা চলছে। আমার আর মেলানিয়ারও কোভিড পরীক্ষা হয়েছে। রিপোর্টের অপোক্ষায় আছি আমরা। তবে ইতিমধ্যেই কোয়ারেন্টাইনের প্রক্রিয়া শুরু করে দিয়েছি। হোপ হিকস মার্কিন রাজনৈতিক জগতের এপর মহলে প্রথম কোভিড আক্রান্ত হলেন।
Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

