হাথরাসের পর এবার ফের এক নিচু জাতের কিশোরীকে নৃশংস খুন ‌যোগীরাজ্যে

নিউজটাইম ওয়েবডেস্ক : ফের একবার নির্ভয়ার স্মৃতি উস্কে দিয়েছে ‌যোগীরাজ্যের হাথরাস মামলা। তবে ‌যোগী রাজ্কে কালীমালিপ্ত করে বারাবার উঠে আসছে উত্তরপ্রদেশের পুলিশের অসহো‌যোগিতার কথা। প্রাথমিক স্তর থেকেই কোনো রকম সাহা‌য্য করেনি পুলিশ, অভি‌যোগ মৃতার পরিবারের। এমনকি ইতিমধ্যেই উত্তরপ্রদেশের পুলিশের তরফ থেকে ধর্ষণের কথাও অস্বীকার করা হয়েছে। বুধবার নি‌র্যাতিতা তরুণীর মৃত্যুর পরই কেন তড়িঘড়ি তার দেহ সৎকার করে দেওয়া হল, তার পরিবারকে আটকে রেখে। এই নিয়েও প্রশ্ন উঠছে নানা মহল থেকে। পুলিশের তরফ থেকে তরুণীর মৃত্যুকালীন জবানবন্দীও অস্বীকার করা হচ্ছে। তবে ‌যোগীরাজ্যের নৃশংসতা এখানেই থামেনি, এরই মধ্যে বুধবার ফের বলরামপুরে এক দলিত তরুণীর গণধর্ষণের খবর প্রকাশ্যে এসেছে। অত্যাচারের নৃশংসতার জেরে বুধবার গভীর রাতেই মৃত্যু হয়েছে তারও। এবার সামনে এল উত্তর প্রদেশের বাদোহিতে এক নিচু সম্প্রদায়ের কিশোরীর মাথা থেঁতলানো দেহ মিললো বৃহস্পতিবার।

পুলিশ সূত্রে জানা গেছে, ঐ কিশোরীকে মাথা পাথর দিয়ে থেঁতলে মারা হয়েছে। তবে ধর্ষণ হয়েছে কিনা তা এখনই বলা ‌যাচ্ছে না। কিশোরীর দেহ ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। খুনের কারণ এখনও স্পষ্ট নয়। তবে হাথরাসের ঘটনার পর এই ক্ষেত্রেও মৃতার জাত নিয়ে প্রশ্ন উঠলে ‌যোগীরাজ্যের পুলিশ তদন্তে কতটা তৎপর হবে তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। 

এরমধ্যেই উত্তপ্রদেশের আজমগড় ও বুলন্দশহরেও নাবালিকা ধর্ষণের খবর আসছে। বুলন্দশহরের নি‌র্যাতিতা কিশোরীর বয়স ১৪ এবং আজমগড়ের নি‌র্যাতিতার বয়স ৮ বছর। হাথরাসে আক্রান্ত তরুণীর বয়স ছিল ১৯, তাঁর দিল্লিতে মৃত্যু হয়। বলরামপুরের নি‌র্যাতিতার বয়স ছিল ২২, তাঁর মৃ্ত্যু হয়েছে বুধবার।

হাথরাসের ঘটনায় ‌যে চারজন অভি‌যুক্তকে গ্রেফতার করা হয়েছে তারা তিনজনই উঁচু জাতের। এরফলে উত্তরপ্রদেশের রাজনৈতিক পটভূমিতে ‌যে জাতপাতের চিত্র তৈরি হয়েছে তার প্রভার প্রতিবেশি রাজ্য বিহারের নির্বাচনেও পড়বে বলে মনে করছেন অনেকে। ইতিমধ্যেই রীতিমত ড্যামেজ কন্ট্রোলে নেমেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‌যোগী আদিত্যনাথকে তিনি এই বিষয়ে কঠোর ব‍্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছেন। তবে হাথরাস মামলায় ‌যেভাবে উত্তরপ্রদেশ পুলিশ ধর্ষণের কথা অস্বীকার করেছে তারপর এই বিষয়ে কঠোর ব্যবস্থা নিয়ে অত্যন্ত সন্দীহান বহু মানুষ।

ইতিমধ্যেই ভয়াবহ তথ্য পাওয়া গেছে ‌যোগীরাজ্য সম্পর্কে। এনসিআরবি-র রিপোর্ট প্রকাশ করেছে, ‌যেখানে দেখা ‌যাচ্ছে মহিলাদের ওপর হওয়া অত্যাচারের নিরিখে শীর্ষ স্থানে রয়েছে আদিত্যনাথের রাজ্য। শুধুমাত্র ২০১৯ এই মহিলাদের ওপর অত্যাচারের জন্য মামলা রুজু হয়েছে ৫৯ হাজার ৮৫৩টি। অ্যাসিড হানা, অপহরণ, শ্লীলতাহানীর অভি‌যোগ সবথেকে বেশি। ২০১৯ সালে উত্তরপ্রদেশে শুধু ধর্ষণের মামলার সংখ্যাই ৩০৬৫টি।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube