আটক রাহুল গান্ধি! লাঠিচার্জের অভিযোগ তুললেন কংগ্রেস সাংসদ

নিউজটাইম ওয়েবডেস্ক : হাথরাস ধর্ষণকাণ্ডে মৃতা তরুণীর পরিবারের সঙ্গে করার কথা আগেই জানিয়েছিলেন রাহুল গান্ধি এবং প্রিয়াঙ্কা গান্ধি বঢড়া। সেই মতো তাঁরা রওনাও দিয়েছিলেন। তবে দিল্লি পেরোনোর পরেই কংগ্রেস নেতা-নেত্রীদের কনভয় কোনও না কোনও কারণ দেখিয়ে আটকে দিয়েছে উত্তরপ্রদেশ সরকার। এমনকি নয়ডাতে মিনিট দশেকের জন্য তাঁদের আটকেছিল যোগীর পুলিশ। পরে অবশ্য তাঁদের ছেড়ে দেওয়া হয়। কিন্তু এরপর গ্রেটার নয়ডাতে তাঁদের গাড়ি আটকাতেই শুরু হয় বিক্ষোভ। আর তারপরেই গ্রেফতার হন কংগ্রেস নেতা রাহুল গান্ধি।

তবে উত্তরপ্রদেশ পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, রাহুলকে গ্রেফতার নয় আটক করা হয়েছে। যদিও তা মানেননি এই কংগ্রেস সাংসদ। গ্রেটার নয়ডাতে অর্থাৎ হাথরাস থেকে প্রায় ১৪০ কিলোমিটার দূরেই তাঁদের আটকে দেওয়া হয়। কংগ্রেস নেতার অভিযোগ, এরপর পায়ে হেঁটে গন্তব্যস্থলে যাওয়ার উদ্যোগ করাতেই উত্তরপ্রদেশ পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ করা হয়। তাতে তিনি পড়ে যান, তাতেও ক্ষান্ত হয়নি পুলিশ। তাঁর উপর দিয়েই লাঠিচার্জ করা হয়। এরপরই আটক করা হয় রাহুলকে। ইতিমধ্যেই বৃহস্পতিবার সকাল থেকে হাথরসকে ঘিরে রেখেছে পুলিশ।

সমাজবাদী পার্টি, কংগ্রেস এমনকি সংবাদমাধ্যমও এই গ্রামে ঢুকতে পারেনি। কার্যত দুর্গে পরিণত করা হয়েছে। কিন্তু সকালে রাহুল ও প্রিয়ঙ্কা হাথরসের উদ্দেশ্যে রওনা হওয়ার পরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। শেষ পর্যন্ত যমুনা এক্সপ্রেসওয়েতে এই দুই কংগ্রেস নেতার গাড়ি আটকে, তাঁদের পুলিশের গাড়িতে তুলে ফের দিল্লি ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। শেষ পাওয়া খবর এই দুই নেতাকে পুলিশের গাড়িতে তুলে দিল্লি ফিরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube